1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার! শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার! কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা

রংপুরে নারীর খণ্ডিত মাথা উদ্ধারের পর মেয়ের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭৬ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুরের পীরগঞ্জে নারীর মাথাবিহীন লাশের খন্ডিত মাথা পাওয়ার পর এবার নিহত মহিলার শিশু সন্তান সাইমার মৃতদেহ উদ্ধার করল পীরগঞ্জ থানা পুলিশ। রবিবার সকালে বড় বদনাপাড়া গ্রামে ঘাতক আতিকুল ইসলামের বাড়ির পেছনের বাগানে পুতে রাখা শিশু সাইমার লাশ উদ্ধার করা হয়। 

সহকারি পুলিশ সুপার ডি-সার্কেল আছিফা আফরোজা আদুরি জানান, নিহত দেলোয়ারার স্বামী রেজাউল করিম। তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে কন্যা সাইমা ছিল।

 ঘাতক আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে দেড়মাস আগে শিশু সাইমাকে হত্যার পর লুঙ্গিতে পেঁচিয়ে বাড়ির পেছনে ৩/৪ফিট গর্ত করে পুতে রাখার তথ্য উঠে আসে। ঘটনাস্থলে গিয়ে শিশু সাইমার অর্ধগলিত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
এর আগে, গত শুক্রবার সকালে বড় বদনাপাড়ায় মরিচ ক্ষেতে মাথাবিহীন নারীর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন এক নারী। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন।

 সিআইডি ক্রাইম সিন দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় ও ঠিকানা শনাক্ত করে। নিহত নারী গাইবান্ধার গোবিন্দগঞ্জের দিলালপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী। নীলফামারীর জলঢাকার পশ্চিম গোরমুক্তা গ্রামের রবিউল ইসলামের মেয়ে তিনি। পুলিশ মস্তকহীন লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরপর গতকাল শনিবার চতরা ইউনিয়নের করতোয়া নদীর তীরে পাকার মাথা টোংরারদহ এলাকা থেকে নিহতের মাথাটি উদ্ধার করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে বড় বদনাপাড়া গ্রামের মুনছুর আলী মন্ডলের ছেলে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের এসআই অনন্ত কুমার বর্মণ বাদী হয়ে হত্যা মামলা করেন। 

পুলিশের একটি দল বস্তা ও ব্যাগে ভর্তি ছবি, সিমকার্ড, কাগজে লিখিত কয়েকটি মোবাইল ফোন নম্বর পেলে নারীর পরিচয় জানতে পারে। এক পর্যায়ে আতিকুলের গতিবিধিতে নজর রাখে তারা।

শনিবার সকালে বোরকা পরে পালিয়ে যাওয়ার পথে কাবিলপুর ইউপির ঘনশ্যামপুর সড়ক থেকে তাকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি এমএ ফারুক জানান, আতিকুলের স্বীকারোক্তিতে কাটা মাথা, শিশুর লাশের সন্ধান মিললে উদ্ধারে ঘটনাস্থলে যায় পুলিশ। দু’টি হত্যাকাণ্ডের রহস্য এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তদন্ত চলছে। আতিকুল এলাকায় জুয়াড়ি হিসেবে পরিচিত বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved