1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Title :
আমতলীতে টানা তিনদিন বৃষ্টিতে, বিপন্ন জনজীবন!৩ নং সতর্ক সংকেত! নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে বিএনপি নেতার নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ! একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে! বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয় 

কলাপাড়ায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪২ Time View

আরিফ সিকদার

জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার পিতা-মাতা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলো। বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয় বলে জানায় কাফির পিতা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved