1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

সম্পত্তির বিরোধে মাহমুদুর রহমান সরকারের পরিবারকে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬
  • ২৩ Time View

নিজস্ব প্রতিবেদক:
পারিবারিক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হয়রানি, নির্যাতন, মামলা এবং প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগ উঠেছে মাহমুদুর রহমান সরকার ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পারিবারিক সম্পত্তি ও সরকার রাইস মিলের দখলকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হত্যা মামলা এবং মাদক মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান সরকার এলাকার একটি স্বনামধন্য পরিবারের সন্তান। তাঁর ছোট চাচা দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করায় নিজের মালিকানাধীন সম্পত্তি ভোগদখল ও দেখাশোনার জন্য মাহমুদুর রহমান সরকার এবং তাঁর বাবা সাজিদুর রহমান সরকারকে অনুমতি দেন। মাহমুদুর রহমানের বাবা সাজিদুর রহমান সরকার শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক জীবনযাপনে বিভিন্ন সীমাবদ্ধতার সম্মুখীন হন।

পরিবারের দাবি, তাঁর এ অবস্থার কথা বিবেচনা করে সাজিদুর রহমানের বাবা মরহুম আব্দুল লতিফ সরকার সরকার রাইস মিলটি তাঁর নামে লিখে দেন।
পরিবারের অভিযোগ, পরবর্তী সময়ে মাহমুদুর রহমান সরকারের বড় চাচা শফিকুর রহমান সরকার ওই রাইস মিলের দখল নেওয়ার উদ্দেশ্যে তাঁদের ওপর বিভিন্ন সময় চাপ সৃষ্টি করেন এবং নানাভাবে অত্যাচার ও নির্যাতন চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ২১ ডিসেম্বর দুই পক্ষের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটে। ওই সংঘর্ষে মাহমুদুর রহমান সরকারের এক চাচাতো ভাই মারা যান বলে জানা গেছে। পরবর্তী সময়ে শফিকুর রহমান সরকার বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন।

এ ছাড়া মাহমুদুর রহমান সরকারের অভিযোগ, তাঁর চাচাতো ভাই আশিকুর রহমান সরকার পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত থাকায় তাঁর প্রভাব খাটিয়ে তাঁকে আরেকটি মাদক মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে।

মাহমুদুর রহমান সরকারের আরও অভিযোগ, তাঁর চাচা শফিকুর রহমান সরকার বিভিন্ন সময় তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এমনকি বাংলাদেশের যেকোনো স্থানে তাঁকে পেলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ভুক্তভোগী পরিবারের দাবি, সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে তাঁদের ওপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।

উক্ত এলাকার চেয়ারম্যানের সাথে আলোচনা করিয়া জানা যায় যে মোঃ মাহমুদুর রহমান সরকার খুবই ভালো একজন ছেলে সম্পত্তি নিয়ে শত্রুতামি করে তার চাচা ও চাচাতো ভাই তাদের বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved