1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Title :
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার মাসুদ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত এক মানবিক মানুষের গল্প–মোজ্জাম্মেল হোসেন মোল্লা জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের বিরুদ্ধে যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে -মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি কুরবানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ডোনাল্ড ট্রাম্প! ডাক্তার মেয়ের সাথে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে অনুভূতির ভেতরেই, নিঃশব্দে জন্ম নেয় সবচেয়ে সুন্দর ঘনিষ্ঠতা— যা শরীর ছুঁয়ে যাওয়ার আগেই মনকে ছুঁয়ে যায় ! নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি, কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ ! (পর্ব -১) বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা হানি ট্র্যাপ চক্রের সদস্য যখন বাউফলের বিএনপি নেতা আজাহার খান, অতপর যুবলীগ নেতা সহ আটক-৩

বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রায়ত্ত ৫ প্রতিষ্ঠানের সঙ্গে বিএসইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৯৪ Time View

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান অর্থ কর্মকর্তাদের (সিএফও) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১১ অক্টোবর) নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ও আইসিবির সিএফওদের সঙ্গে কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে।

এতে প্রতিষ্ঠানগুলোর সিএফওরা শেয়ারবাজারে তাদের প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়াবেন বলে জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড বিনিয়োগের কথা বলেছেন।

তিনি বলেন, ব্যাংকগুলোসহ আইসিবি নিজস্ব ও সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পোর্টফোলিওর মাধ্যমে কীভাবে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানো যায় তা নিয়ে কাজ করবে। এক্ষেত্রে কমিশনের কোনো সহযোগিতা লাগলে, তা করা হবে।

তিনি জানান, বিনিয়োগ বাড়ানোর জন্য পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করবেন জনতা ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্লাহ। তিনি আগামী দু-তিন মাস সমন্বয় করে বিনিয়োগ বাড়ানোর জন্য এ দায়িত্ব পালন করবেন। এরপর পর্যায়ক্রমে অন্যরা এ দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved