1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

ঢাকা যাত্রাবাড়ী হাজী বাড়ীতে চাঞ্চল্যকর ডাকাতি ও হত্যাকান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৫৮১ Time View

সংবাদাতা নাইমের প্রেরিত সংবাদ:

অদ্য ৩রা জুলাই ২০২৩ইং ভোররাত রোজ শুক্রবার যাত্রাবাড়ীস্থ মীর-হাজীরবাগে হাজী মোঃ নুর নবীর বাড়ীতে ভয়াবহ ডাকাতি সংঘঠিত হয় এবং দূর্বৃত্তরা ডাকাতিরপর গৃহের দারোয়ানকে নির্মমভাবে কুপিয়ে পালিয়ে যায়। উপস্থিত স্থানিয় লোকজন ভোর আনুমানিক ৪.০০ ঘটিকায় দারোয়ান মোকবুল মিয়া (৪৫) কে গুরুতর জখম ও জ্ঞানহীন অবস্থায় ঢাকা মেডিক্যালে আনায়ন করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষীত করেন। এই ভয়াবহ ডাকাতির প্রসঙ্গে গৃহকর্তা ও পরিবার সদস্যরা নিশ্চিত করেন-তাহারা সবাই নিজ কামড়ায় ঘুমন্তরত রাত আনুমানিক ১২.৪৫/১.১৫ ঘটিকায় অস্ত্রধারী ৮/৯জন মাক্স পরিহিত দুর্বৃত্তরা গৃহে প্রবেশ করে। তাহারা অস্ত্রের মুখে নীচ তলায় গৃহকর্তা হাজী সাহেব ও তার স্ত্রী এবং ২য় তলায় ইতালি ও আমেরিকা প্রবাসী হাজীর ২ পূত্র মোঃরেজা নুর (৩৫) ও মোঃ আমি নূর (৩৩) সহ পরিবার সদস্যদের হাত পা চোখমুখ বেধে ফ্লোরে উবুত করে ফেলে গৃহের সিন্দুক থেকে নগদ ৭লক্ষ ৫০হাজার টাকা, ৫৩২০ ইউরো, ৩৩০০ মার্কিন ডলারসহ আনুমানিক ১৫৩ভড়ি স্বর্নালঙ্কার ও মোবাইল ইত্যাদি মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার সময় গেটে দারোয়ান চিৎকার করে বাধা দিলে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে কণ্ঠ নালী ও বুক পেটে গুরুতর আঘাৎ করে পালিয়ে যায়। ডাকাতির ঘটনাটি এলাকায় যানাজানির সাথে সাথে প্রতিবেশী ও আইন প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাত্ব জ্ঞানহীন দারোয়ানকে গেটের বাহিরে দেখতে পায়। ফলে তাকে উদ্ধার করে দ্রুত স্থানিয় ক্লিনিকে হাজির করলে ডাক্তার দারোয়ানের অবস্থা সোচনীয় বুঝতে পেরে তাৎক্ষনিক ঢাকা মেডিক্যালে প্রেরন করে কিন্তু দুঃখজনক কণ্ঠনালীর ক্ষত স্থান থেকে অনিয়ন্ত্রীত রক্ত পাতের ফলে পথেই তাহার মৃত্যু ঘটে। প্রতিনিধি ভিকটিম পরিবারকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-প্রবাস থেকে হাজী সাহেবের ২পূত্র দীর্ঘদিন পর দেশে আসার কারনে বিভিন্ন আত্মিয়সজন ও বন্ধুবান্ধবরা দেখা সাক্ষাত করতে গৃহে প্রতিনিয়ত আসা-যাওয়া চলমান ছিল। ফলে প্রাথমিক ভাবে ধারনা করছে-এই ডাকাতির ঘটনাটি তাহাদের স্থানিয় শত্রুপক্ষরা সুযোগ মোতাবেক পরিকল্পীতভাবে সংঘঠিত করেছে। এই বিষয় প্রতিবেশী ও আইন প্রশাসনের লোকজন ধারনা করছেন যে-ডাকাতদল মাক্স পরিহিত ছিল বিধায় হাজী পরিবারের ঘনিষ্ট বা স্থানিয় পরিচিত লোকজন ঘটাতে পারে। যাহার ফলে দারোয়ান তাদের চিনতে পাড়ায় দূর্বৃত্তরা ইচ্ছাকৃত হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ভিকটিমের কন্ঠ নালী ও বুক পেটে গুরুতর জখম করে। উপস্থিত যাত্রাবাড়ী থানার ও/সি ও ঘটনার সুরতেহাল পুলিশ পরিদর্শক নিশ্চিত করেন যে-এই ডাকাতি ও হত্যার ঘটনার প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও আইনের আধিনে কঠোর সাজা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমানে পুলিশি তৎপড়তা চলমান এবং এখনো কোন অপরাধীকে পুলিশ ফোর্স গ্রেফতার করতে পারেন নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved