1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
নারীর দেহ শুধু শরীর না, যেন ঋতুর মতো বদলে যাওয়া এক রহস্যময় প্রকৃতি ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার মাসুদ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত এক মানবিক মানুষের গল্প–মোজ্জাম্মেল হোসেন মোল্লা জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের বিরুদ্ধে যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে -মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি কুরবানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ডোনাল্ড ট্রাম্প! ডাক্তার মেয়ের সাথে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে অনুভূতির ভেতরেই, নিঃশব্দে জন্ম নেয় সবচেয়ে সুন্দর ঘনিষ্ঠতা— যা শরীর ছুঁয়ে যাওয়ার আগেই মনকে ছুঁয়ে যায় ! নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি, কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ ! (পর্ব -১) বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা

গাইবান্ধায় কাঁচির আঘাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪০২ Time View

আব্দুল মুনতাকিন জুয়েল,স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছোট ভাইয়ের কাঁচির আঘাতে বড় ভাই মমিনুল ইসলাম রাকু (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর পরই অভিযুক্ত আকুল হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) দুপুরে পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মমিনুল ইসলাম একই গ্রামের মৃত মকবুল হোসেনের বড় ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী জানান, একটি ডিজেলচালিত স্যালো মেশিন বিক্রি করাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে বড় ভাই মমিনুল ইসলাম ও ছোট ভাই আকুল হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয় । একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আকুল হোসেন বড় ভাই মমিনুল ইসলামকে ধারালো কাঁচি দিয়ে বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন মমিনুল। পরে স্বজন ও স্থানীয়রা মমিনুলকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্ত ছোট ভাই আকুল হোসেনকে আটক করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved