1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা নারী ও দুর্যোগ: নারীবান্ধব সুরক্ষা ও নেতৃত্ব জোরদারে বরগুনায় উইলি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নিন্দা ও প্রতিবাদ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন, তথ্য প্রমাণ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিজির বরগুনায় তরুণীর জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন

গাইবান্ধায় এনসিটিএফ এর সচেতনতামূলক কর্মসূচি ও শিশু সুরক্ষা বিষয়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই ২০২৩ রবিবার গাইবান্ধা সদর উপজেলার স্কুল পর্যায়ে এনসিটিএফ এর সাধারণ সদস্য সংগ্রহ ও শিশু সুরক্ষা বিষয়ক স্কুল কমিটি গঠন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় নিউটন প্রিপারেটরী স্কুলে উক্ত কর্মসূচি সম্পন্ন হয়।

স্কুল পর্যায়ে শিশুদের অধিকার সচেতন করা, সমাজিক অসংগতি – মাদক, বাল্যবিবাহ, পাচার, যৌন হয়রানি, ধর্ষণ-নির্যাতন, প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এনসিটিএফ এর কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ গাইবান্ধা জেলা এর ইয়ুথ মেন্টর মোঃ মেহেদী হাসান এর সহায়তায় ও এনসিটিএফ জেলা কমিটির সভাপতি নুসরাত জাহান লামিয়া,সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মৃন্ময়,শিশু গবেষক মেজবাহুল জান্নাত মাহিন সাধারণ সদস্য নাজিয়াত জামান লুবা এর অংশগ্রহণে শিশুদের উদ্দেশ্যে এনসিটিএফ ও এর কার্যক্রম, শিশু অধিকার সনদ ও তার বাস্তবায়ন, বাল্য বিবাহ, মাদক, শিশু নির্যাতন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে বিদ্যালয়ের আগ্রহী সর্বমোট ৫০ জন শিশু (বালক-বালিকা) এনসিটিএফ এর সাধারণ সদস্য ফরম পূরণ করেন।

এসময় সাধারণ সদস্যদের মধ্যে থেকে শিশুদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব সৃষ্টির লক্ষ্যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৮টি পদের প্রতিষ্ঠানে মোট ১১ জন সদস্য প্রতিনিধি নির্বাচন করা হয়।

নির্বাচন শেষে নির্বাচিত শিশু প্রতিনিধিদেরকে স্কুল পর্যায়ে এনসিটিএফ এর কার্যক্রম ও তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved