1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Title :
স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম! বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বরগুনা জেলায় নিয়োগ পরীক্ষার ১ম দিনে শারীরিক মাপ ও কাগজ পত্র যাচাই বাছাই সম্পন্ন স্বামী বিদেশ থাকলেও দেশে শতাধিক পুরুষের সাথে সরাসরি ও অনলাইনে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে বরিশালের কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে (পর্ব- ১) বাউফলে আদাবাড়িয়ায় মাদক কারবারি গাঁজা জামালের স্ত্রী খাদিজা সহ দুই মাদক কারবারি আটক মিরপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! রাত যত গভীর হয়,নারীর অনুভূতিগুলোও তত তীব্র হয়! খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত! পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ সভাপতি ডিএম রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম

নীলফামারীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২১ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারীর ডোমারে পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।৷                 

বুধবার ৯ই জুলাই দুপুরে উপজেলার ১০ নং হরিণচড়া ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের একটি নার্সারিতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড.এস,এম আবু বকর সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তম্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ। 

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ২০১৪/২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম বুধবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের মিজানুর রহমানের নার্সারিতে প্রায় দেড় লক্ষাধিক আকাশমনি গাছের চারা নিধন করা হয়। এবং পর্যায়ক্রমে উপজেলার সকল নার্সারিতে এ নিধন কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, নানা গবেষণায় দেখা গেছে ওই দুই প্রজাতির গাছের পানি শোষণ ক্ষমতা বেশি হওয়ায় মাটিকে রুক্ষ করে তোলে। তাই পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং আন্তর্জাতিক অঙ্গিকার পুরণে ওই দুই প্রজাতির গাছের চারা তৈরি রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved