1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Title :
৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান!

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শাস্তি ও বিচার দাবিতে ছাত্রীদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৪৩৫ Time View

আব্দুল মুনতাকিন জুয়েল,স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা সদর উপজেলার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব কর্তৃক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রীরা।

গাইবান্ধা শহরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে দাঁড়িয়ে এবং পরবর্তীতে পৌরপার্কের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় শহরে যানজটের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা জানায়, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব যোগদানের পর থেকেই বিদ্যালয়ের কর্মচারি থেকে শুরু করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সঙ্গে প্রায়ই খারাপ আচরল করে আসছে। এরই ধারবাহিকতায় আজ রোববার সকালে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অসুস্থতার কারণে ছুটি চাইতে গেলে ছুটি না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন সেই শিক্ষার্থী ভয় পেয়ে সেখান থেকে দৌঁড়ে এসে সহপাঠিদের জানালে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তাৎক্ষনিক ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে।

ছাত্রীরা আরও জানায়, তাদের একটাই দাবি এই প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবকে স্কুল থেকে প্রত্যাহার করতে হবে নয়তো তারা স্কুলে ফিরবে না। সড়ক অবরোধ চলা কালে প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করলে শির্ক্ষাথীরা অবরোধ তু্লে নেয়। পরে তার জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved