1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Title :
কঠিন, কমল ও বিচক্ষণতার সংমিশ্রণে ছাত্র নেতৃত্বের শীর্ষে আমানউল্লাহ আমান,” তারেক রহমানের কামান” অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ৯৬ বোতল বিদেশী মদ ও ০৮ কেজি গাঁজা উদ্ধার, ০২ জন মাদক কারবারীসহ মোট ০৫ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৪২৪ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ এঁর সার্বিক দিকনির্দেশনায় শান্তিগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর ও শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম শান্তিগঞ্জ থানাধীন ঠাকুরভোগ, সাপের কোনা, রনসী, ঘোড়াডুম্বুর, পিঠাপশি, শ্রীরামপুর, আসামমোড়া, জাহানপুর, হাসনাবাজ, উপ্তিরপাড়সহ দাঙ্গাপ্রবণ গ্রামসমূহে ২৫-০৭-২০২৩ খ্রি. রাত ০৮:০০ ঘটিকা থেকে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে রামদা, ঢাল, সুলফি, টেটাঁ, বল্লম, কুচা, লাঠিসহ বিভিন্ন ধরনের শতাধিক দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেন। অভিযান পরিচালনার সময় ১। ইউসুব আলী, ২। তেরাই মিয়া ও ৩। রেজাউল নামে ০৩ (তিন) জন গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়। এছাড়া উক্ত অভিযান পরিচালনাকালে মাদক সম্রাট আসাবুল প্রকাশ@আছাবুল (৪৫), পিতা-মৃত মছদ্দর আলী, সাং-কান্দিগাও (মাদ্রাসাপাড়া) এবং মাদক সম্রাজ্ঞী পারভীন বেগম (৩৫), স্বামী-তাজ উদ্দিন, সাং-কান্দিগাও, উভয় থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী আছাবুলের হেফাজতে থাকা ৯৬ (ছিয়ানব্বই) বোতল ভারতীয় Officer’s Choice মদ এবং পারভীন বেগমের হেফাজতে থাকা ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে।

অভিযানে শান্তিগঞ্জ থানা পুলিশের সাথে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের অর্ধশতাধিক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। সম্প্রতি শান্তিগঞ্জ থানা এলাকার বিভিন্ন গ্রামে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনার পুনরাবৃত্তি রোধসহ অপরাধ দমনের উদ্দেশ্যে উক্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved