1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

বাউফলে বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্রসহ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি আনিচ আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৭৪৭ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফলে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র ও পাইপগান, পিস্তলসহ এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতার ব্যক্তিগত সহকারি মোঃ আনিচুর রহমান তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার কেশবপুর ডিগ্রী কলেজের কক্ষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আনিচুর রহমান কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত মোঃ মোয়াজ্জেম তালুকদারের ছেলে। এবং ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ উদ্দিন পিকুর একান্ত সহকারি ছিলেন।

থানা পুলিশ জানান, শুক্রবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাউফল সার্কেলের এসপি সাহেদ আহমেদ চৌধুরী ও ওসি এটিএম আরিচুল হকের নেতৃত্বে উপজেলার কেশবপুর ডিগ্রী কলেজের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় কেশবপুর উইনিয়নের চেয়ারম্যান মোঃ সালেহ উদ্দিন পিকু’র ব্যক্তিগত সহকারি মোঃ আনিচুর রহমান তালুকদারকে বিপুলসংখ্যক বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র, পাইপগান ও পিস্তলসহ আটক করা হয়।

এ বিষয়ে কেশবপুর ইউনিয়নয় পরিষদের চেয়ারম্যান মোঃ সালেহ উদ্দিন পিকু’র বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved