1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

কটিয়াদীতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪৮৪ Time View

নাঈম ইসলাম,কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশের  মাদকবিরোধী অভিযানে মোঃ রুবেল মিয়া (৩৬),  নামের এক  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।
শুক্রবার ৪ আগষ্ট সন্ধার সময় কটিয়াদী উপজেলা সদর বাস স্ট্যান্ড এলাকা থেকে  ১০ কেজি গাঁজা সহ  তাকে  গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মিয়া (৩৬) হবিগঞ্জ জেলার  চুনারুঘাট উপজেলার খেতামারা এলাকার মৃত রমজান আলীর ছেলে।

পুলিশ জানায় শুক্রবার ৪ আগষ্ট সন্ধায় কটিয়াদী মডেল থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ দুলাল মিয়া সঙ্গীয়  অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীর নিজ  হেফাজতে থাকা সাদা বস্তার ভিতরে  স্কচ স্টেপ দ্বারা পেচানো   ১০ কেজি গাঁজা  উদ্ধারপূর্বক সন্ধায় জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তিনি দীর্ঘদিন ধরে  ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী  বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য গাঁজা  ক্রয় করে এনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সহ আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে
কটিয়াদী মডেল  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ -এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved