1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Title :
বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দিনমজুর দুলাল, ভিসাহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা বরগুনায় চাচা শশুরের লোকজনের হামলায় জামাই খুন, আহত ২ “জুলাই গণঅভ্যূত্থান দিবস” উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ। ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য

পূর্বাচল থেকে নর্দান ইউনিভার্সিটির শিক্ষকেরর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩০২ Time View

মো: রাসেল মোল্লা,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল থেকে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুনের(৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩/৮/২০২৩ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ আল মামুন ফেনীর সদর থানাধীন ফগদী এলাকার আবুল কালামের ছেলে। তিনি রাজধানীর দক্ষিনখান থানার কাওলা এলাকায় একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তিনি নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং( ইইই) বিভাগের শিক্ষক ছিলেন।
পুলিশ জানান, বুধবার দুপুর ১২ টার দিকে পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টর এলাকায় একটি সড়কের পাশে ঝোপের ভেতরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেহে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে মর্গে প্রেরণ করা হয়।
নিহতের পরিবার জানান, নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্লাহ আল মামুন গত মঙ্গলবার সকালে ভার্সিটিতে যাবার কথা বাড়ী থেকে বের হয়। দুপুর ২ টার দিকে সর্বশেষ তার স্ত্রী মোর্শেদা আক্তারের সাথে মোবাইল ফোনে কথা হয় তার। এরপর থেকে তার ব্যবহারিত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খোজাখুজির পর না পেয়ে রাতে ওই শিক্ষকের সুমুন্দি নোমান বাদি হয়ে দক্ষিনখান থানায় একটি সাধারন ডায়েরী করেন। বুধবার পূর্বাচলে উদ্ধার হওয়া লাশ দেখে তার পরিচয় সনাক্ত করেন পরিবারের লোকজন।
এব্যাপারে সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, পূর্বাচলের ২০ নম্বর সেক্টর থেকে নর্দান ইউনিভার্নিটির এক শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন সম্পর্কে জানার জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved