1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
তিস্তা মহাপরিকল্পনায় টেকসই সমাধান চায় অন্তর্বর্তী সরকার, চীনের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা নারী ও দুর্যোগ: নারীবান্ধব সুরক্ষা ও নেতৃত্ব জোরদারে বরগুনায় উইলি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নিন্দা ও প্রতিবাদ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন, তথ্য প্রমাণ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিজির

জাতীয় শোক দিবস ও একুশে আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৯৩ Time View

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

জার্মান টাউন, মেরিল্যান্ড: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও একুশে আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ গত ২০ আগস্ট ,রোববার ,সন্ধ্যায় মেরিল্যান্ডের জার্মান টাউনে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মাইনুল ইসলাম মজুমদার তাপস। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক ভারঃ। সাধারন সদম্পাদক শামীম চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি আলাউদ্দীন আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, ও লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। সভায় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সাধারন সম্পাদক নুরুল আমীন নুরু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাধারন সম্পাদক খালেদা আকতার, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সহ সভাপতি সালেহ আহমেদ, ড. বিশ^জিত সাহা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নোমান, দেশী বাজারের ওবায়দুর রহামন সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট ও একুশে আগস্ট নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে নিহতের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের দক্ষতা, বাগ্মিতা, প্রশংসনীয় ব্যক্তিত্ব, সততা, নিষ্ঠা ও অবিসংবাদিত জীবনশৈলী প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণদের অনুপ্রেরণার এক বিরাট উৎস হয়ে থাকবে। বঙ্গবন্ধু আমৃত্যু জনগণের অধিকার এবং সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন উল্লেখ করে বক্তারা আরো বলেন, শেখ মুজিবুর রহমান দেশের সীমা ছাড়িয়ে সারা বিশ্বের শোষিত মানুষের জন্য সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন।

সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ বিজয়ী করার জন্য কাজ করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সকলেই একটি ন্যায়-ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালালে শোষণের শিকল ভেঙে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে পুণরায় তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved