1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
ইউনিয়ন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী জনাব, মোঃ ফজলুল হক মাস্টার এর সহধর্মিণী, মোসাঃ নাজনীন খানম কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা পাইকগাছার গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৪৪ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন থেকে ইয়াবা সহ হারুন মৃধা নামে এক মেম্বার কে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হারুন মৃধা (৪৬) নওমালা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার। এছাড়াও তিনি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুন মৃধা একজন চিহ্নিত মাদকসেবী। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাত এগারোটার দিকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved