1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য!

নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত মানবেন না চমক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৫৯০ Time View

বিনোদন ডেক্স:
নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড কর্তৃক আগামী ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। আজ সোমবার (২১ আগস্ট) দুপুরে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হলো। আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ মাস টিভি এবং ডিজিটাল মাধ্যমে ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য চমককে নিয়ে কোনো ধরনের নির্মাণ কাজ করতে পারবেন না।’

তবে নিষেধাজ্ঞার এই খবরে চিন্তিত নন চমক। তার ভাষ্য, ‘ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গেই আছে। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। অন্য সংগঠন আমার ঝামেলা খুঁজে পাচ্ছে না সেখানে ডিরেক্টরস গিল্ডের সমস্যা কী? এ ধরনের সিদ্ধান্তে আমার কিছু যায় আসে না। আমাকে অভিনয় শিল্পী সংঘ নিষিদ্ধ করতে পারে। নিষিদ্ধ করার ডিরেক্টরস গিল্ড কে? ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত নয়। এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে, কাজে বিরক্ত করে তাহলে পদক্ষেপ নেব।’

উল্লেখ্য,’শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের দ্বিতীয় দিনের শুটিংয়ে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। পরে এ নিয়ে থানা-পুলিশ, পাল্টাপাল্টি অভিযোগ উঠলে বিষয়টি নিয়ে মীমাংসায় বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন।

বৈঠকে চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আর্থিক ক্ষতিপূরণসহ চারটি শাস্তি দেয় সংগঠনগুলো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved