1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Title :
বরগুনায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাঁটার পথে বেড়া,বাধা দেয়ায় চাচি ও ভাবিকে পিটিয়ে কুপিয়ে জখম! প্রযুক্তির আলোয় বরগুনায় দক্ষ নারী পুলিশ—স্মার্ট পুলিশিংয়ের পথে আরও এক ধাপ এগিয়ে মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বাউফলে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ এনজিও’র প্রতারণার ফাঁদে নিঃস্ব ভুক্তভোগীরা, লাখ লাখ টাকা নিয়ে উধাও ছবি কথা বলে! নারীদের নিরাপদ যাতায়াতে চালু মহিলা বাস সার্ভিস! নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এক এক করে পূরণ করছেন তারেক রহমান জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ,ঘটনাস্থল পরিদর্শনে এমপি-ইউএনও-ওসি

মাইলোমেনিনগোসিল মায়ের পেটে বিকাশের সময় ভ্রুনের নিউরাল টিউব সঠিকভাবে বন্ধ না হওয়ার কারণে ঘটে-ডা: মো: আব্দুল আহাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৩৮০ Time View

বিডি ক্রাইম হেল্থ ডেক্স:

এটি জেনেটিক এবং পরিবেশগত কারণে হয়। প্রধান কারণ হিসেবে মায়ের জিংক বা ফোলিক এসিড এর অভাবে বাচ্চার এই সমস্যা দেখা দিতে পারে।

মাইলোমেনিনগোসিল এর উপসর্গ:

® মেরুদণ্ডের পিছনে পানির থলি দেখা যাওয়া যা সাধারণত ত্বকের একটি পাতলা স্তর দ্বারা আবৃত থাকে।
® ক্ষত স্থানের নিচে অবশ হয়ে যাওয়া।
® ক্ষত স্থানের নিচে বোধশক্তি হারানো।
® প্রশ্রাব-পায়খানা নিয়ন্ত্রণের সমস্যা।
® মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া যেমন স্কোলিওসিস।
® হাইড্রোসেফালাস (মস্তিষ্কে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের বিল্ড আপ এর স্বাভাবিক সঞ্চালন ব্যাহত হওয়ার কারণে মাথায় পানি জমে যাওয়া।)

চিকিৎসা :
© সার্জারি:
জন্মের পরপরই সার্জারী করা হয়ে থাকে, মেরুদণ্ড এর খোলা অংশ বন্ধ করতে এবং উন্মুক্ত মেরুদন্ডকে রক্ষা করতে।
সার্জারীর লক্ষ্য হল ইনফেকশন নিয়ন্ত্রণ এবং আরও ক্ষতি প্রতিরোধ করা।

হাইড্রোসেফালাস এর চিকিৎসা :
হাইড্রোসেফালাস থাকলে, মস্তিষ্ক থেকে শরীরের অন্য অংশে অতিরিক্ত সেরিব্রোস্পাইনাল তরল নিষ্কাশনের জন্য একটি শান্ট স্থাপন করা হয়ে থাকে।

টেক হোম ম্যাসেজ :
® আপনারা যারা বাচ্চা নিবেন বলে ভাবছেন তারা অবশ্যই বাচ্চা কনসিভ করার চার মাস আগে থেকে ডক্টর এর পরামর্শ নিয়ে জিংক এবং ফোলিক এসিড খাবেন।
® যদি কোন বাচ্চা জন্মের পরে মাইলোমেনিনগোসিল নিয়ে জন্মগ্রহণ করেন তবে ভয় না পেয়ে দ্রুত একজন নিউরোসার্জন এর পরামর্শ নিবেন।

সময়মত সঠিক চিকিৎসায় বেঁচে যেতে পারে একটি শিশু পঙ্গুত্ব বরণ করা থেকে।

ডা: মো: আব্দুল আহাদ
এম,বি,বি,এস (সি ইউ)
রেসিডেন্ট, এম,এস (নিউরোসার্জারী)
নিউরোসার্জারী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ঢাকা।
ব্রেইন, স্পাইন(মেরুদণ্ড), নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, মাথা ব্যাথা, কোমড়ে ব্যাথা, খিচুনি বা মৃগীরোগ,ব্রেইন টিউমার ও নিউরো-ট্রমা রোগের চিকিৎসক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved