1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Title :
কঠিন, কমল ও বিচক্ষণতার সংমিশ্রণে ছাত্র নেতৃত্বের শীর্ষে আমানউল্লাহ আমান,” তারেক রহমানের কামান” অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

ভক্তদের মধ্যে ফিরছেন স্বপ্নের নায়ক সালমান শাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৯৪৩ Time View

বিনোদন ডেস্কঃ

স্বপ্নের নায়ক সালমান শাহ। ভক্তদের মধ্যে ফিরতে চলেছেন বাংলা সিনেমার এই রাজপুত্র। সম্প্রতি প্রয়াত এই অভিনেতাকে নিয়ে এমনই এক চমকপ্রদ তথ্য জানিয়েছেন রাজীব জাহান ফেরদৌস।

তিনি বর্তমানের জনপ্রিয় ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই দেশ-বিদেশের সিনেমার তারকাদের নতুন রূপে নিয়ে আসেন ভার্চ্যুয়াল জগতে।

রোববার (২৭ আগস্ট) রাতে রাজীব জাহান ফেরদৌস তার ফেসবুক আইডিতে সালমান শাহর ছবি পোস্ট করে লিখেছেন, প্রস্তুত হও, বাংলাদেশ! অতুলনীয় ফ্যাশন আইকন একটি গৌরবময় প্রত্যাবর্তন করছেন! মিডজার্নি এআই-এর জাদুতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন। সাথে থাকুন!

বাংলা সিনেমার রাজপুত্রের নতুন লুকের ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। দেশের তো নয়ই, বিদেশি অনেক নায়কের সৌন্দর্যকেও হার মানিয়েছে সালমান শাহর সেই ছবি।

সালমান শাহর ভক্তদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই আবেগের। কারণ এই সেপ্টেম্বর মাসেই জন্ম আর মৃত্যুবরণ করেন এ স্বপ্নের নায়ক।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম এ অভিনেতার। ক্ষণজন্মা এই তারকা মাত্র ২৫ বছর বয়সে হঠাৎই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি বিদায় নেন পৃথিবী থেকে। এই নায়কের মৃত্যু নিয়ে রয়েছে রহস্য।

সালমান ভক্তরা ধারণা করছেন, রাজিব সেপ্টেম্বর মাসেই সালমান শাহ ভক্তদের এআইয়ের নতুন স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved