1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩! স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঠিকাদারের তৈরি গর্তে শিশুর মৃত্যু! শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যার দায়ে, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসকে গ্রেফতার করেছে পুলিশ পোরশায় পুকুরে নেমে নিখোঁজ, হাসপাতালে নেওয়ার পর শিক্ষকের মৃত্যু বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি গঠন বগুড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গৃহবধূকে নির্যাতন,পুলিশের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ মাদক নিয়ন্ত্রণের অন্তরায় আসামীদের দ্রুত জামিনের সুযোগ দেওয়া! বাউফলে একাধিক মাদক মামলার আসামি সুমন মৃধা ও তানিয়া ৮০০ পিস ইয়াবা সহ আটক ! বাউফলে বিএনপি নেতার বিএনপি বিরোধী ফোনালাপ ফাঁস, ব্যবস্থা নিতে জেলা বিএনপির নোটিশ

অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন সনমানিয়া ইউনিয়নের মির্জানগর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে নির্মমভাবে হত্যা এবং পুত্রের মৃত্যুর সংবাদ শুনে তার মায়ের মৃত্যুর ঘটনায় সৃষ্ট চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই, গাজীপুর জেলা।

গত ২০/০৮/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যায় অটোরিকশা চালক আতাউর রহমান @ আতা মিয়া (৬০)-কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কাপাসিয়া থানাধীন দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্রসহ বিভিন্ন উপকরণ দিয়ে আঘাত করে হত্যা করা হয় এবং তার ব্যবহৃত ৩ (তিন) সিটবিশিষ্ট ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে পুত্রের মৃত্যুর সংবাদ শুনে তার মা জহুরা খাতুন (৭৫) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। পরপর একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা নং-৩১, তারিখ-২১/০৮/২০২৬ খ্রিঃ; জি.আর. নং-২৬২, ধারা-৩৯৪/৩০২/৩৪, দণ্ডবিধি, ১৮৬০ রুজু করেন।

মামলাটি পিবিআই কর্তৃক অধিগ্রহণের পর পিবিআই, গাজীপুর জেলা কর্তৃক দ্রুত ও নিবিড় তদন্ত শুরু করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত রাজীব খান (২৯) ও নকিবুল হাসান @ রাকিব (২৪)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেখানো মতে নরসিংদী জেলার মনোহরদী থানা এলাকা থেকে ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

তদন্তে প্রাপ্ত তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় পূর্বপরিকল্পিতভাবে অটোরিকশাটি ভাড়া করে ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে রশি/দড়ি দিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। হত্যাকাণ্ড সংঘটনের পর ছিনতাইকৃত অটোরিকশাটি নরসিংদী জেলার মনোহরদী থানা এলাকার “আল-মদিনা এন্টারপ্রাইজ”-এর মালিক/পরিচালক মোঃ কিবরিয়া-এর নিকট ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকায় বিক্রয় করা হয়।

পরবর্তীতে ছিনতাইকৃত অটোরিকশা ক্রয় ও হেফাজতে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ কিবরিয়া (৪২)-কেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দেখানো মতে মামলার ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা, হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি/দড়ি, লোহার রড ও হাতুড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এছাড়াও ছিনতাইকৃত অটোরিকশা বিক্রয়ের ২২,০০০/- টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত: ০১টি ব্যাটারিচালিত অটোরিকশা, ০১টি রশি/দড়ি, ০১টি লোহার রড, ০১টি হাতুড়ি এবং ছিনতাইকৃত অটোরিকশা বিক্রয়ের অর্থের অংশ।

আজ ২৩/০৮/২০২৬ খ্রি. দুপুরে পিবিআই, কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: রকিবুল আক্তার এই তথ্য নিশ্চিত করে জানান মামলার সুষ্ঠু তদন্ত, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ, আলামত যাচাই-বাছাই এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তির সম্পৃক্ততা নিরূপণের লক্ষ্যে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved