1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

কলাপাড়ায় ছাত্রের মাথা থেতলে দিয়েছে প্রতিবেশী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৪ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় শফিকুল ইসলাম আদর (১৪) নামের ৮ম শ্রেণীর এক ছাত্রের মাথা ইট দিয়ে থেতলে দিয়েছে তার প্রতিবেশী। বুধবার (৬ আগষ্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের পাহল্লান বাড়ীর সামনে এ ঘটনাটি ঘটেছে। এসময় তার মা নুরুন্নাহার বেগম (৪৫) কে মারধর করে আহত করা হয়। স্থানীয়রা তাদের মারাত্মক জখম ও গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরন করা হয়।

আহত ও তাদের স্বজনদের নিকট থেকে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী স্বপন পাহলান ও তার লোকজন প্রথমে ওই ছাত্রের মা নুরুন্নাহার বেগমকে মারধর করে। পরে তার ছেলে শফিকুল ইসলামকে বাড়ি থেকে স্বপন পাহলানের বাড়িতে তুলে নিয়ে মারধর করেন। এসময় তার মাথা ইট দিয়ে থেতলে মারাত্মক জখম ও গুরুত্বর আহত করা হয়।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved