1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

কটিয়াদীতে বাড়ছে ভূতের আতঙ্ক, সন্ধা হলেই ঘরবন্দি মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪৪৩ Time View

নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন লোহাজুরি ইউনিয়ন দশপাখি এলাকায় (আবতাব মুন্সী মোড়) নামক স্থানে রাস্তার পাশে এক জঙ্গল থেকে বিভিন্ন সময় মানুষজনকে বিভিন্ন আকৃতিতে ভয় দেখাচ্ছে ভূত নামক কিছু ।

জানা যায় সপ্তাহখানেক আগে কটিয়াদী টু লোহাজুরি রোডে চলাচলকৃত জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের রফিকুল ইসলাম (১৬) নামে এক অটো রিকশা চালক লোহাজুরি থেকে রাতে বাড়ি ফেরার পথে দশপাখি (আবতাব মুন্সি মোড়) নামক স্থানে জঙ্গলের কাছে আসতেই তাকে সাদা কাপড় পরা কেউ তার গাড়ির সামনে ধরে রেখেছিলো, সেখান থেকে ভয় পেয়ে দুদিন পর সে মারা যায়। এবং প্রতিদিনই কোন না কোন ব্যাক্তির সামনে পরছে অদ্ভুত কিছু এবং চলার পথে শুনতে পায় ভংকর আওয়াজ বা ভংকর কন্ঠে কাওকে ডাকতে।

তারপর থেকেই রাত হলেই বাড়ছে মানুষের ভয়। ভয়ে সন্ধ্যা হবার আগেই মানুষ নীড়ে ফিরছে, বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন সকলে। কটিয়াদী টু লোহজুরি ইউনিয়নে যে রোডে ছিলো ২৪ ঘন্টা গাড়ির যাতায়াত,সে রোডে এখন ভূতের ভয়ে সন্ধা হলেই পাওয়া যাচ্ছে না গাড়ি। ফলে ভোগান্তির শেষ নেই লোহাজুরি থেকে কটিয়াদী বাজারে আসা যাত্রী ও ব্যবসায়ীদের ।

রাত হলেই দশপাখি, ইটখলা ও জালালপুর ইউনিয়নাধীন দক্ষিণ চরপুক্ষিয়া এলাকায় আতঙ্কিত থাকেন সকলে।

এসব ভূত, প্রেত, আত্মা নাকি অন্য কিছু এসবই ভাবাচ্ছে সকলকে..? আসল কারণ খুঁজে দেখুক প্রশাসনও, দাবি এলাকার মানুষজনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved