1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
পদোন্নতি পেয়ে নেত্রকোনার এ ডিসি হিসেবে ব/দ/লী হয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম নারীর আত্মবিশ্বাস নির্ভর করে সৌন্দর্য এবং ফিটনেসের উপর! আড়াই কোটির চুক্তিতে এসপি হয়েও ঘুষের অর্থ দিচ্ছে না এসপি রিয়াজুল! অবশেষে প্রত্যাহার। নারীর দেহের অনুভূতি বদলায় কারণে অকারণে! নারীর দেহ শুধু শরীর না, যেন ঋতুর মতো বদলে যাওয়া এক রহস্যময় প্রকৃতি ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার মাসুদ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত এক মানবিক মানুষের গল্প–মোজ্জাম্মেল হোসেন মোল্লা জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের বিরুদ্ধে যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে -মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি কুরবানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ডোনাল্ড ট্রাম্প!

বাউফলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৮২ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

নাগরিক অধিকার সুরক্ষনে এবং ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৬ই অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বশির গাজীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোশারফ হোসেন খান, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর আলম হাওলাদার, মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ফয়সল আহমেদ, কাউন্সিলর ফরহাদ হোসেন, প্রেসক্লাব বাউফলের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রুবেল, মাইটিভির বাউফল প্রতিনিধি ওহিদুজ্জামান ডিউক প্রমূখ।

আলোচনা সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, প্রেসক্লাব বাউফলের সহ-সভাপতি শেখ এম জাফরান হারুন, সাংবাদিক এবিএম মিজানুর রহমান, মোহাম্মদ আল-আমিন আকন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী, পরিদর্শক, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী, ইউপির তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved