1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Title :
বরগুনায় “স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না” লিখে স্ত্রীর আ*ত্মহ*ত্যা! বন সংশ্লিষ্ট দালালির অভিযোগে বিতর্কে ইসমাইল হোসেন লাল মিয়া বরগুনায় আইনশৃঙ্খলার চরম অবনতির কারনে দীর্ঘ হচ্ছে লাশের সারি! বরগুনায় ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কু*পি*য়ে জ*খ*ম করায় গণধোলাইয় নি*হত সন্ত্রাসী কালু! শ্রীপুরে সাবেক পিয়নের বিরুদ্ধে নামজারি ফি আত্মসাতের অভিযোগ ০ রানে ৩ উইকেট হারিয়ে টালমাটাল অবস্থা অস্ট্রেলিয়ার! পার্লামেন্ট মেম্বার’স ক্লাবের “সভাপতি” নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম মনি বরগুনার গৌরীচন্না ইউনিয়নে এক রাতে ১০ গরু চুরি! বিশ্বকাপ খেলা শুরু – ২০২৬ গাইবান্ধায় জমি-জমা সংক্রান্ত জেরে থানায় অভিযোগ দায়ের

অভয় নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৭০ Time View

মোঃ নুর ইসলাম , অভয়নগর যশোর, থেকে।

অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল রবিবার রাত ৮ টার সময় নওয়াপাড়া মহাশ্মশান সংলগ্ন যশোর খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ৃপ্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় আশা এনজিওর সেকেন্ড অফিসার গোপাল চন্দ্র ভক্ত(৪৫) অফিস শেষ করে তিনি মোটরসাইকেল (বাজাজের ডিসকাভার) যোগে নওয়াপাড়া ভাড়াটিয়া বাড়িতে রওনা হন।এসময় মহাশ্মশানের সামনে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার মাথায় মারাত্মক আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটরসাইকেল ও মাথার হেলমেট দুমড়ে মুচড়ে যায়। নিহত গোপাল চন্দ্র ভক্ত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার বানিরগাতি গ্রামের মৃত নিমাই চন্দ্র ভক্তের ছেলে। তার এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে।
আশা এনজিওর রিজওনাল ম্যানেজার প্রশান্ত ছাকী বলেন, প্রতি দিনের ন্যায় সকালে চেঙ্গুটিয়া অফিসে আসে।সন্ধ্যার পর কাজ শেষ করে নিজে একা মোটরসাইকেল চালিয়ে নওয়াপাড়া পালপাড়া ভাড়াটিয়া বাড়িতে রওনা হন। পরে মহাশ্মশানের সামনে পৌঁছালে যশোর মেট্রো ট (১১-৫১-৭৪) ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থালে যায়।পরে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গাড়ি আটকের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved