1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Title :
কঠিন, কমল ও বিচক্ষণতার সংমিশ্রণে ছাত্র নেতৃত্বের শীর্ষে আমানউল্লাহ আমান,” তারেক রহমানের কামান” অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

ফরিদপুর জেলায় প্রায় ‌দুই শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪৯০ Time View

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত ব্যক্তিকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে আজ ২১ই অক্টোবর ২০২৩ তারিখে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার আব্দুল শিকদার ডাংগী চরভদ্রাসনে জামিয়া আরাবিয়া মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায়

“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর ৯ম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়েছে।

বাংলাদেশের প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত ব্যক্তিকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে, সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করে থাকে। আজ নিজের রক্তের গ্রুপ নির্ণয়কারী শফিক ইসলাম বলেন, নিজের রক্তের গ্রুপ জানতে পেরে খুবই ভালো লাগছে। এইজন্য মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর চরভদ্রাসন উপজেলা শাখাকে ধন্যবাদ জানাচ্ছি।

ব্লাড গ্রুপ নির্ণয় করতে মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন:- মিরাজ হোসেন, নিয়াজুল চৌধুরী, মমি আক্তার সেতু (সোহা), শেখ মিলন, লিটন বিশ্বাস,শাহরিয়ার আহমেদ, সালাউদ্দিন মৃধা, রাসেল হোসেন, আজরা সাজেদা
রাকিব আহমেদ সহ আরো অনেকে।

“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সম্মানিত সভাপতি মোঃ শাহরিয়ার আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম একটি জনকল্যাণমূলক প্রোগ্রামের আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে। আমরা সবাইকে নিয়ে এরকম প্রোগ্রাম আরো আয়োজন করবো। চরভদ্রাসন উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন মৃধার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ইনশাল্লাহ আমরা চরভদ্রাসন উপজেলার প্রতিটি সুস্থ, সবল ও রক্তদানে উপযুক্ত মানুষকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved