1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মিলন বাজার থেকে শশি বাজার সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী গাইবান্ধার গৌরব ‘এক টাকার মাস্টার’—৫০ বছর ধরে ১ টাকায় পড়িয়ে পেলেন বিশেষ সম্মাননা “জুলাই যোদ্ধা”পরিচয়ে মব সৃষ্টি, পুলিশকে আসামি ধরতে বাধা দেওয়ার অভিযোগ বাউফলে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে কাউন্সিলর প্রার্থী নাজিম সিকদারের সংবাদ সম্মেলন বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ! আটক চাষি ইউসুফ খান বরগুনার দুই সন্তানের জননী পরকীয়ায় আসক্ত হয়ে ছাত্রদল নেতার সাথে উধাও!

দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাঃ প্রেক্ষিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৪১৩ Time View

আশরাফুল আলম সরকার,বিশেষ প্রতিনিধি

ইলেকশন মনিটরিং ফোরামের আয়োজনে দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাঃ প্রেক্ষিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন” শীর্ষক সেমিনার অদ্য ২৮ অক্টোবর শনিবার সকালে বারিধারা এসকট প্যালেস হোটেলে ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগে সচেতনতা।

সেমিনারে অংশগ্রহণ করেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি, মালদ্বীপ নির্বাচন কমিশনের চেয়ারম্যান জনাব ফুয়াদ তৌফিক, শ্রীলংকা নির্বাচন কমিশনের চেয়ারম্যান জনাব আরএমএএল রথনায়েক, নেপাল নিবার্চন কমিশনের কমিশনার জনাব সাগুন শামসের জেবি রানা, নেপালের সাবেক নির্বাচন কমিশনার মিসেস ইলা শারমা, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের মাননীয় হাই কমিশনার মিসেস শিরুজিমাথ সামির, শ্রীলংকান ভারপ্রাপ্ত হাই কমিশনার মিসেস রুয়ানতি দিপাতিয়া, ফিলিপাইনের রাষ্ট্রদূত লিউ টিটু এল অসান জেআর, ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাসের প্রতিনিধি মি. ওলেগ কোজিন অ্যাটাচি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন। নাগরিক সমাজের পক্ষে সেমিনারে আলোচনা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সাবেক
বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, মেজর জেনারেল তোহিদ, ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালকবৃন্দ যথাক্রমে— বুয়েটের উপ—উপাচার্য ড. আব্দুল জব্বার খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ—উপাচার্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, কৃষিবিদ ড. আজাদুল হক।

সেমিনারে আলোচকগণ বলেন, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার বিকল্প নেই। সংঘাত, বিশৃঙ্খলা, সন্ত্রাস ও জনদূভোর্গ সৃষ্টি করে সাধারণ মানুষের সমর্থন অর্জন করা সম্ভব নয়। সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়া। নির্বাচন ব্যতিত অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তন করতে চাইলে তা হবে গণতন্ত্র পরিপন্থী। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নিবে কিভাবে ভোট হবে? কি ধরনের হবে? আর কারা দেশ পরিচালনা করবে।

কুটনৈতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক শিষ্টাচার বহিভূর্ত। কূটনৈতিকদের অযাচিত মন্তব্যের সুযোগ করে দিচ্ছেন এদেশের কিছু রাজনৈতিক দল। এতে জনগণের প্রতি রাজনীতিবিদদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটে এবং দেশের সম্মান ও মর্যাদা ক্ষুন্ন হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে এটি আমাদের সকলের প্রত্যাশা। নির্বাচন কমিশনের যে আইন ও বিধিমালা রয়েছে এর সঠিক প্রয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে, এজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও সহযোগিতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved