1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী

রাজনৈতিক দলগুলো সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে পরিস্থিতি হবে ভয়াবহ- এম এ আউয়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৫৫৫ Time View

স্টাফ রিপোর্টার-

প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল ২৮ অক্টোবরের অরাজকতার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারসহ রাজনৈতিক দলগুলো পক্ষ সংযম ধারণ করে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশে আগামীতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্ঠি হতে পারে। রাজনৈতিক দলগুলোকে জনদূর্ভোগ সৃষ্টির অপরাজনীতি থেকে বিরত থাকার আহবান জানান। গতকাল (২৭ অক্টোবর) রাজধানীর কলাবাগানে সংগঠনের কার্যালয়ে প্রগতিশীল ইসলামী জোটের সাথে সমমনা দলগুলোর মতবিনিময় সভায় একথা বলেন সাবেক এই সংসদ সদস্য।
সভায় মহাসমাবেশকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মী, পুলিশ সদস্যদের ওপর হামলা, একজন পুলিশ সদস্যের মৃত্যু, পুলিশ হাসপাতালে হামলা, এ্যম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটণায় উদ্বেগ প্রকাশ করেন এম আউয়াল। সভায় আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক জোট বাংলাদেশের চেয়ারম্যান আশিক বিল্লাহ মহাসচিব মাহবুবুল আলম, জাতীয় জোটের সমন্বয়কারী মো. শরীফ সাকী,প্রগতিশীল ইসলামী জোটের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ গণ আজাদী লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান, ডা: মো. সম্রাট জুয়েল, মুফতি সৈয়দ মাহাদী হাসান বুলবুল, সুলতান জিসান উদ্দীন প্রধান, মুহাম্মদ নাঈম হাসান ও জোটের সমন্বয়ক এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম খান, জহিরুল ইসলাম, চৌধুরী আফতাব নূর। প্রমূখ।
সভাশেষে বাংলাদেশ গণ আজাদী লীগ এর সভাপতি সৈয়দ শামসুল আলম হাসু তর্কবাগীশ এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে দোয়া ও মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved