1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হ*ত্যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি দেশজুড়ে মাদকের ভয়াবহ আগ্রাসন! নেশার করাল ছোবলে আসক্ত নারীরাও! আগামীকাল রবিবার ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা কুনিয়া বড়বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায় (পর্ব -১)

বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের মাতৃভূমির ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩২৮ Time View

রাসেল মিয়া

বর্ণিল আয়োজনে দিন বদলের জাতীয় কাগজ দৈনিক আমাদের মাতৃভূমির ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে এবং ৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে ১১/১১/২০২৩ ইং তারিখ শনিবার বিকেলে ঢাকার কাকরাইলে দৈনিক আমাদের মাতৃভূমির কার্যালয়ে এক অনারম্বর আনন্দ উৎসব মুখর মনোরম পরিবেশে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়, দৈনিক আমাদের মাতৃভূমির জন্মদিন উদযাপনের অনুষ্ঠানমালা।

উক্ত অনুষ্ঠানের বক্তব্যে দৈনিক আমাদের মাতৃভূমির সম্পাদক খাদিজা আক্তার পূর্ণী বলেন, আজ দৈনিক আমাদের মাতৃভূমি ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ৬ বছর পেরিয়ে ৭ বছরে পদার্পণ করছে দৈনিক আমাদের মাতৃভূমি। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীসহ সকল সাংবাদিক ভাই-বোন ও দৈনিক আমাদের মাতৃভূমির পরিবারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছাও অভিনন্দন। অভিনন্দন পাঠকপ্রিয় ভাই বোনদের ও সুধী জনের সবাইকে ৬ষ্ঠ বর্ষপূর্তির আন্তরি শুভেচ্ছা।

তিনি বলেন, পাঠকপ্রিয় এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রত্যাশা করি, সামনের দিনগুলোতে বাংলাদেশের ইতিবাচক খবর আমরা সকলের দ্বার প্রান্তে ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপী।
তাই আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই এবং দৈনিক আমাদের মাতৃভূমি খবরে বাংলাদেশের গৌরব ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে।

পূর্ণী বলেন, আশা করি দৈনিক আমাদের মাতৃভূমি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে যে জ্বলন্ত দৃষ্টান্ত জাতির সামনে স্থাপন করেছে তা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে। ইনশাআল্লাহ।

এ সময় প্রতি বছরের মতো এবারও দৈনিক আমাদের মাতৃভূমির জন্মদিনের আনন্দ আয়োজনে দেশের সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ব্যাংক-ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী নেতা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়াবিদ, শোবিজ অঙ্গনের তারকা ব্যক্তিসহ নানা পর্যায়ের শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন দৈনিক আমাদের মাতৃভূমি পরিবারকে।

কবি, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়াবিদ, চলচ্চিত্র ও নাট্যব্যক্তিত্বের পদচারণায় মুখর ছিল অনুষ্ঠানস্থল। দৈনিক আমাদের মাতৃভূমিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ও কূটনীতিকরা।

শুভেচ্ছা জানাতে আরও এসেছিলেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, টিভি চ্যানেলের বার্তাপ্রধান,বীর মুক্তি যোদ্ধা, সাংবাদিক নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই দৈনিক আমাদের মাতৃভূমির কার্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিভিন্ন বিভাগের সহকর্মীরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উৎসবে আগতদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে বার্তা বিভাগসহ সকল কলাকৌশলীও দৈনিকটির অন্য সব বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved