1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

দশমিনায় চেয়ারম্যান সোহাগ ও দিপুসহ অন্যান্যদের বিচার ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪৫১ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

পটুয়াখালীর দশমিনায় মৌসুমী আক্তার দুলু (৩২) নামে এক গৃহবধূ হত্যার হত্যাকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ ও কুখ্যাত খুনি দিপু সহ অন্যান্যদের বিচার ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসীর বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের মোল্লার হাট নামক স্থানে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এসময় নিহতের মা, ভাই, বোন ও আত্মীয় স্বজনরা সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ই নভেম্বর রোববার দশমিনা উপজেলা সদরের নলখোলায় চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগের ভাড়া বাসা থেকে তার স্ত্রী মৌসুমী আক্তার দুলুর লাশ উদ্ধার করেন চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ নিজেই। এরপর থেকে পরিবারের পক্ষথেকে দাবি করা হচ্ছে মৌসুমী আক্তার দুলুকে তার স্বামী আসাদুজ্জামান সোহাগ চেয়ারম্যান নিশংসভাবে হত্যা করেছে। এঘটনায় গত সোমবার ৬ই নভেম্বর পটুয়াখালী নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালে মৃত মৌসুমী আক্তার দুলুর ভাই মনিরুজ্জামান বিপ্লব বাদী হয়ে বহরমপুর ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগকে প্রধান আসামি ও কুখ্যাত খুনি দিপুকে সহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত সংশ্লিষ্ট থানাকে মামলাটিকে এজাহার হিসাবে গ্রহণ করার জন্য আদেশ প্রদান করেন।

মামলায় উল্লেখ করা হয় আসামি আসাদুজ্জামান সোহাগ একজন মাদকাসক্ত ব্যক্তি। তার চাচা আব্দুল আজিজ মিয়া দশমিনা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সে ক্ষমতার প্রভাব খাটিয়ে তিন সন্তানের জননী মৌসুমী আক্তার দুলুকে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ করে। নেশাগ্রস্থ অবস্থায় সে প্রায়ই স্ত্রী মৌসুমীর ওপরে যৌতুকের দাবিতে অমানষিক নির্যাতন করতো। এবং ঘটনার সময় চেয়ারম্যান কর্তৃক সন্ত্রাসী দিপু সহ অজ্ঞাতনামা আসামীদের নিয়ে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে এবং হত্যা করে ঝুলিয়ে রাখে।

মৌসুমী আক্তার দুলু উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগের দ্বিতীয় স্ত্রী। এবং মোল্লার হাট এলাকার বাসিন্দা মৃত ফিরোজ আল রারীর মেয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved