1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
Title :
বরগুনায় মর্যাদাপূর্ণ আয়োজনে পালিত হলো বেগম রোকেয়া দিবস আমতলীতে ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা প্রদান বরগুনায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার কুদরত-ই-খুদা মতবিনিময় সভা অনুষ্ঠিত সুখবর দিলো ইতালির দূতাবাস মোবাইল চুরির অভিযোগে কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠক অনুষ্ঠিত বরিশালে শতবর্ষী পুকুর ভরাট: পরিবেশ অধিদপ্তর-ইয়ুথনেট গ্লোবালের হস্তক্ষেপ বরগুনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত “বিদায় সংবধনা” সাদেকপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া মাহফিল আগামী নির্বাচনে পুলিশ অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ- প্রধান উপদেষ্টা

মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন, বসত বাড়ি আগুনে পুড়ে যাওয়া এক ভুক্তভোগীকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

মোঃমিরাজ হোনাইন

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের হাবিবুর রহমান ভাইয়ের বাড়িতে আগুন লেগে তার ঘর ও ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাটি ঘটে গত ১৩/১১/২৩ ইং রোজ সোমবার।
ঘটনাটি মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশনের কর্মীরা জানতে পেরে তাদের খোঁজখবর নেওয়ার জন্য হাবিবুর রহমান ভাইয়ের নিজ বাড়িতে উপস্থিত হন। তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে, আমি কৃষি কাজ করে আমার দিন যাপন করে থাকি। তখন বিষয়টা মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়। তখন তারা একটি অনলাইন মিটিং এর মাধ্যমে তাদের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর সদস্যগণ তাদেরকে সাহায্য করার জন্য তাদের আত্মীয়-স্বজন এবং বন্ধুদের কাছ থেকে সাহায্যের আহবান জানায়।
সবাই তাদের আহবানে সাড়া দিয়ে তাদের হাতে কিছু অর্থ তুলে দেন।

গতকাল ২৩/১১/২৩ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায়
মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর কয়েকজন সদস্য হাবিবুর রহমান ভাইয়ের নিজ বাড়িতে গিয়ে প্রায় এক মাসের খাদ্যসামগ্রী এবং নগদ ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।

অসহায় হাবিবুর রহমান ভাই জানান যে,মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশনআমাকে, যে উপকার করিয়েছে কখনো ভোলার মতো নয়। মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশনের কাছে আমি চির কৃতজ্ঞা।

স্থানীয় ব্যক্তিবর্গরা জানান যে, কৃষক হাবিবুর রহমান এর বাড়ি পুড়ে যাওয়ার পর সে খুবই মানবেতর জীবন যাপন করছিলেন। আপনাদের এই সহযোগিতায় তার অনেক উপকার হলো। এতে করে সে খুব দ্রুত তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

মানব সেবা ও রক্তদান ফাউন্ডেশন এর ফরিদপুর জেলার সদর উপজেলার উপদেষ্টা ড.মোঃ আলী আকবর হোসেন জানান যে আমরা তাদেরকে সহযোগিতা করে খুবই আনন্দিত।
এবং বোয়ালমারী উপজেলার সভাপতি মোঃ রাসেল হোসাইন জানান যে আমাদের উপজেলার ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমান ভাইয়ের পাশে থাকার জন্য মানব সেবা ও রক্তদান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করি।এর পাশাপাশি তারা মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর কর্মীদেরকে ত তার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান।

মধুখালী উপজেলার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম জানান যে মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন যেন এভাবে অসহায় মানুষকে সাহায্য ও সহযোগিতা করতে পারেন এবং এই সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সার্বিক সহযোগিতা ও চেষ্টা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved