1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় পিয়াল নামে নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৫ Time View

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের উদাখালী বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম পিয়াল চন্দ্র (২০)। তিনি মোটরসাইকেল চালকের চালক ছিলেন। পিয়ালের বাড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামে।

এ ঘটনায় আহতরা হলেন সিংড়িয়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে বাবু মিয়া (১৭), শরিফুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৬) ও মধ্য উড়িয়া গ্রামের ধন মামুদের ছেলে বাছের আলী (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুইজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বাদিয়াখালী দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাকিবুল হাসান বলেন, ‘হাসপাতালে পৌঁছার আগেই পিয়ালের মৃত্যু হয়েছে। গুরুতর আহত বাবু মিয়া, শরিফুল ও বাছের আলীকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজব আলী বলেন, ‘ঘটনার পরপরই পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। একজনের মৃত্যুর খবর পেয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved