1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

আত্নঘাতী সেলফি পরিবহনের রেষারেষিতে প্রাণ গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত মোঃ রুবেল পারভেজ সহ ২ জনের, আহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০০ Time View

তোফায়েল আহমেদ, ধামরাই উপজেলা প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) সকালে প্রতিদিনের মতো বাসের জন্য অপেক্ষা করছিল রুবেল পারভেজ সহ বেশ কয়েকজন যাত্রী এসময় ঢাকা হতে ছেড়ে আসা সেলফি পরিবহনের গাড়ী তাদের উপর দিয়ে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪০ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ৪১ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত) মানিকগঞ্জ শাখা ইষ্টান মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা মো.রুবেল পারভেজ ও মো.আব্দুল মান্নান নামের ২ (দুই) ব্যাক্তির। (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) এঘটনায় আহত হয়েছে আরও একজন তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মৃত মোকছেদ আলীর ছেলে মোঃ রুবেল পারভেজ ও শিবালয় মানিকগঞ্জের মমতাজ উদ্দিনের ছেলে মো.আব্দুল মান্নান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা- আরিচা মহাসড়কের ধামরাই থানা স্টেশনে সড়কের ডিভাইডারের ভিতরে কর্মস্থলে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিল যাত্রীরা। এসময় মহাসড়ক দিয়ে দ্রুতগামী সেলফি যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইষ্টান মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত রুবেল পারভেজ। জাবির সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজ এর দীর্ঘ দিন ধরে ধামরাই প্রাইভেট টিউশন মাষ্টার হিসেবে সুখ্যাতি রয়েছে। সে ধামরাই পৌর শহরের বাগনগরের মহল্লায় ভাড়া বাসায় থাকতেন। ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত এ ব্যাংক কর্মকর্তা মানিকগঞ্জ জেলার ঝিটকা শাখায় কর্মরত ছিলেন।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহনের একটি বাস রেখে পালিয়ে গেছে এর চালক ও সহযোগী। বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved