1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

দৈনিক ইত্তেফাক পত্রিকার সুনামগঞ্জের উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদারের উপর সন্ত্রাসী হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪০ Time View

মোঃ আশরাফুল ইসলাম

সুনামগঞ্জের শাল্লায় দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদারের উপর স্থানীয় একদল সন্ত্রাসীচক্র পূর্ব-পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে লোহার রড দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। সে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার রাতে উপজেলার নতুন যাত্রাপুর গ্রামে নিজ বাড়ির সামনে এমন হামলা শিকার হন তরুণ উদীয়মান সংবাদকর্মী সন্দীপন কুমার তালুকদার। গুরুতর আহত সন্দীপন তালুকদার নতুন যাত্রাপুর গ্রামের সীতেশ তালুকদারের ছেলে।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ঘটনার রাতে আনুমানিক ১০টরা দিকে সাংবাদিক সন্দীপন তালুকদার রাতের খাবার খেয়ে নিজ ঘর থেকে তার পাড়ায় একটু হাটঁতে গিয়ে একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র লোহার রড ও লাটিসোঠা নিয়ে সন্দীপনের উপর হামলা চালিয়ে এবং তার মাথা,পাসহ শরীরের বিভিন্নস্থানে লোহার রড দিয়ে পিঠিয়ে রক্তাক্ত করে। এ সময় তার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ও তার ছোট ভাই ঝুটন তালুকদার ঘটনাস্থলে এসে রাতেই তাকে স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। তিনি বর্তমানে ওখানে চিকিৎসাধীন থাকলে তার অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এ ব্যাপারে আহত সাংবাদিক সন্দীপন তালুকদার জানান, রাতের খাবার খেয়ে বাড়ির বাহিরে গিয়ে একটু হাটাচলা করার সময় ওঁৎপেতে থাকা নতুন যাত্রাপুর গ্রামের হরিলাল দাস, নিহার দাস, বিভেস দাস, ব্রজবাসী দাস, রূপক দাস সবুজ দাস, রুবেল দাসসহ আরও তিনজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র লোহার রড ও লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা চালায়। তবে আমার সাথে হামলাকারীদের কোন পূর্ববিরোধ ছিল না । তবে আমার ধারনা আমি একজন গণমাধ্যমকর্মী হিসেবে হামলাকারীরা সেটা মেনে নিতে পারে বলেই এমন হামলার ঘটনা ঘটানো হয় । এই ঘটনায় আইনের আশ্রয় নিবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে হামলাকারীদের সাথে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের মতামত জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শাল্লা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাটি জমি সংক্রান্ত পূর্ববিরোধ ছিল বলে তিনি শুনেছেন এবং খবর পাওয়ার সাথে সাথেই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে একজন সংবাদকর্মীর উপর হামলা করাটা খুবই দুঃখজনক। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved