1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Title :
কঠিন, কমল ও বিচক্ষণতার সংমিশ্রণে ছাত্র নেতৃত্বের শীর্ষে আমানউল্লাহ আমান,” তারেক রহমানের কামান” অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

রূপগঞ্জে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৯ Time View

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় জাতীয় পার্টির পক্ষ থেকে আলোচনা সভা করা হয়েছে।

আজ ১৬ই ডিসেম্বর শনিবার বিকাল ৫ টার দিকে রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন উদ্যেগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ-সম্পাদক জাতীয় পার্টি থেকে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন চৌধুরী (হাজারী)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মাহমুদ মঙ্গল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ভূঁইয়া, নাজির হোসেন ভূঁইয়া,

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি শাহাবুদ্দিন মিন্টু, সাধারণ-সম্পাদক সাদিক খান, কাঞ্চন পৌরসভার জাতীয় পার্টির সাধারণ-সম্পাদক মনির হোসেন, রুপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ছাত্র সমাজ আহ্বায়ক রবিন চৌধুরীর রনি, উপজেলা জাতীয় পার্টির ছাত্র সমাজ সদস্য সচিব- রমজানসহ রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ-সম্পাদক জাতীয় পার্টি থেকে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন চৌধুরী (হাজারী) বলেন, এই রূপগঞ্জে আর কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতিবাজ, ভূমি দস্যু, সন্ত্রাসীদের ঠাই দেওয়া হবে না। রূপগঞ্জের গরীব অসহায়সহ সাধারণ জনগনের বন্ধু হিসেবে পাশে থেকে কাজ করতে চান। তিনি আরো বলেন, যদি এই বাংলাদেশে ও রূপগঞ্জে সুষ্ঠু নির্বাচন দেয়া হয় তাহলে তিনি রূপগঞ্জে জাতীয় পার্টির স্বতন্ত্র থেকে এমপি হিসেবে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা করছেন জয়নাল আবেদীন চৌধুরী (হাজারী)। পরে একে একে সবাই বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved