1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

হত্যার হুমকির অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৫ Time View

জুলহাস আহমেদ, বরগুনা:

বরগুনা-১ আসনে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম নাসিরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমানের বিরুদ্ধে।

সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাজারে নির্বাচনী প্রচারণা সভার বক্তব্যে বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান নাসির। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান। আর প্রমাণ থাকলে নাসিরকে আইনের আশ্রয় নিতে বলেছেন এই আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

নাসির বলেন, এই ইউনিয়নের একজন বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি এই মঞ্চে দাঁড়িয়ে গত ২৯ তারিখে কয়েকটি কথা বলেছেন। কথাগুলো শুধু আমাকেই বলেননি, এই অঞ্চলে যারা প্রবীণ রাজনীতিবিদ তাদেরও বলেছেন। সেদিন এই মঞ্চে দাঁড়িয়ে সরাসরি বক্তব্যে আমাকে কুপিয়ে হাত-পা কেটে হত্যার হুমকি দিয়েছেন। আমি তার এ বক্তব্য ফেসবুক লাইভে শুনেছি। আমি আপনাদের কাছে এর বিচার চাই।

একই সভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, সে মূলত প্রথম দিকে আমাদের দল করেনি। সে ছাত্রলীগ করা ছেলে না, সে খুব কষ্ট করে রাজনীতি করেছে আমি দেখেছি। তাকে আমি রিকোয়েস্ট করে আমাদের দলে এনেছি। হঠাৎ করে তিনি এখন নানান কথা বলে এখানে একটা গোলযোগ তৈরি করতে চান। এখানে মানুষকে হত্যা করতে চান। আমার আওয়ামী লীগের নেতা নাসির চেয়ারম্যানকে তার ইউনিয়নে বসে তাকে হত্যা করার কথা বলে। কী ক্ষমতা আছে তার, হত্যা করার? এ সমস্ত কথা আমরা বরদাশত করব না।

পরে নাসিরকে উদ্দেশ করে শম্ভু বলেন, এ কথার যদি প্রমাণ থাকে তুমি অবশ্যই আইনের আশ্রয় নেবে। কিন্তু আইন হাতে তুলে নেওয়া যাবে না।

অভিযোগের বিষয় অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান বলেন, কাউকে হুমকি দিয়ে কোনো বক্তব্য আমি দেইনি। আমার বিরুদ্ধে অপপ্রচার করে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved