1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

বাউফলে ঘরের সিদ কেটে চুরি, পরিবারের দাবি পরিকল্পিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৪৭১ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরায় গভীর রাতে ঘরের সিদ কেটে চুরি করার অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগী পরিবারের দাবি পরিকল্পিত ভাবে কেউ এমন কাজ করেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২রা জানুয়ারি) দিবাগত গভীর রাতে মদনপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মজিদ গাজীর ঘরে।

সরেজমিনে ভুক্তভোগী পরিবার জানান, আমরা প্রতিদিনের ন্যায় সবাই রাতের খাবার খেয়ে যার যার খাটে গিয়ে ঘুমিয়ে পরি। তবে আমাদের ধারণা রাত আনুমানিক ৩টার আগে বা পরে আমাদের ঘরের পূর্ব পাশের ঘরের পিরা কেটে খাটের নিচ দিয়ে উঠে তারপর চুরি ঘটনা ঘটিয়েছে। আমাদের ঘর থেকে দুইটা মোবাইল সেট, ১টি রুপার ব্রেজলাইট ও স্বর্নের ১টি আংটি নিয়ে গেছে। ভোর ৪টার পরে একটু আলাপের মতো পেয়ে উঠে গিয়ে দেখি সিদ কাটা এবং সে স্থানে সিদ কাটার একটা শাবল পাওয়া গেছে। আজ থেকে ৪ বছর পূর্বে এই একই জায়গা দিয়ে আমাদের ঘর আরও একবার চুরি করে ছিল। এটা একটা পরিকল্পিত ভাবে কেউ এমন কাজ করছে। তাই আমরা থানায় জিডি করেছি।

বাড়ির লোকজন সহ স্থানীয়রা জানান, একই জায়গা দিয়ে সিদ কেটে চুরি করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ভাবে কেউ এমন কাজ করছে। ভুক্তভোগী পরিবারের সাথে আমরাও এর তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।

এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এব্যাপারে তদন্তের মাধ্যমে দোষিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved