1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Title :
দলিল লেখক সমিতির সাত দফা দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বরগুনায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাঁটার পথে বেড়া,বাধা দেয়ায় চাচি ও ভাবিকে পিটিয়ে কুপিয়ে জখম! প্রযুক্তির আলোয় বরগুনায় দক্ষ নারী পুলিশ—স্মার্ট পুলিশিংয়ের পথে আরও এক ধাপ এগিয়ে মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বাউফলে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ এনজিও’র প্রতারণার ফাঁদে নিঃস্ব ভুক্তভোগীরা, লাখ লাখ টাকা নিয়ে উধাও ছবি কথা বলে! নারীদের নিরাপদ যাতায়াতে চালু মহিলা বাস সার্ভিস! নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এক এক করে পূরণ করছেন তারেক রহমান জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান

বাউফলে চোরাই মাল জব্দ- স্বেচ্ছাসেবক লীগ নেতার অর্থদণ্ড, তার অধীনে কাজ করছে চোর চক্র

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৩৯৭ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি লঞ্চঘাট সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলুর রশিদ কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭শে জানুয়ারি) দিবাগত রাতে এ জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্যবসায়ী বজলুর রহমান, কালিশুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেসার উদ্দিন শিকদার জামালের অনুসারী।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীশুরি লঞ্চ ঘাটের পাশে দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা করে আসছেন কালিশুরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ বজলুর রশিদ। ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে কম মূল্যে তিনি চোরাই মাল সংগ্রহ করে আসছেন এবং বরিশাল -ঢাকা চোরাই মাল বিক্রি করে লাভবান হচ্ছেন এবং তার অধীনে একাধিক চোর চক্র কাজ করে বলে অভিযোগ রয়েছে। চোরাইকৃত সরকারি মাল ট্রাকে করে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ ঘটিকায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী কালিশুরি লঞ্চঘাট বাজারে উপস্থিত হয়ে বজলুর রশিদের ভাঙারি দোকানের সামনে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে চোরাইকৃত সরকারি কয়েকটি টিউবয়েল জব্দ করেন এবং তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে বজলুর রহমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

বাউফল উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ভাঙারি ব্যবসায়ী বজলুর রহমানকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তিনি সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved