1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

কালকিনিতে চাপাতি দিয়ে একজনে কুপিয়েছে সন্ত্রাসীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৯১ Time View

মুন্সী ফরহাদ হোসেন, মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনিতে পূর্বের স্থানীয় ঝগড়ার জের ধরে রিফাত ওরফে হুমায়ূন সরদার (২২) নামে এক যুবককে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় আহতের বড় ভাই মোঃ কবির সরদার বাদী হয়ে সন্ত্রাসী মুন সরদার (২২),বেল্লাল সরদার(২৮),তামীম সরদার(২০)খাইরুল সরদার(২০)রিমন সরদার (২০) অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,কালকিনি পৌরসভার মজিদবাড়ী (১ নং ওয়ার্ডের)বাসিন্দা সন্ত্রাসী মুন সরদারের সাথে ,বেশ কিছুদিন আগে স্থানীয় ঝামেলা চলে আসছিলো। স্থানীয় সালিশ মিমাংসার মাধ্যমে বিষয়টি আপোষ মিমাংসা হওয়ার পরেও তাদের মনের ভিতর ক্ষোভ থেকে যায় সন্ত্রাসী মুন সরদারের, পূর্বের শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রিফাত ওরফে হুমায়ন সরদার কে আহত করে।

পরে এলাকাবাসী আহত রিফাত ওরফে হুমায়ন সরদার কে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক জানান,
বর্তমানে তার মাথায় ধারালো চাপাতির আঘাতের ফলে মাথায় বেশ ক্ষত হয়েছে ফলে বেশ কিছু সেলাই লেগেছে তার মাথায়,রোগীর অবস্থা অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এলাকাবাসী এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায়র বিচার চেয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved