1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Title :
পুত্র সন্তানের বাবা হলেন সাবেক ছাত্রনেতা ও ১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক – আরিফুর রহমান, সকলের কাছে দোয়া প্রার্থী পুত্র সন্তানের বাবা হলেন, ১১ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মো: আরিফুর রহমান, সকলের কাছে দোয়া প্রার্থী বাউফলে পেয়ারা গাছ থেকে নামার পরই অসুস্থ শিশু, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরগুনার আমতলীতে মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেপ্তার নাহিদ গতিঝড়ে উড়ে গেলো পাকিস্তান রুপনগর এলাকায় চাঁদাবাজ রাজু গাজী গ্রেফতার! আমি আমান তারেক রহমানের পাশে থাকবোই থাকবো, ভ্যানগার্ড হয়ে থাকবো, আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস -২০২৬ পালিত অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ; র‌্যাব-৪ এর অভিযানে দুই প্রতারক গ্রেফতার অবৈধ বালু মহাল ঘিরেই তুরাগ তীরের বেড়িবাঁধ সড়ক মৃত্যুর ফাঁদ !

অঙ্গীকারনামা দিয়ে আত্মসমর্পণ করতে শুরু করেছে মাদক ব্যাবসায়ীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১৫ Time View

মোঃ শফিয়ার রহমান বিশেষ প্রতিনিধি :

যশোর ঝিকরগাছা থানা পুলিশের ধারাবাহিক মাদক সন্ত্রাস বিরোধী অভিযানে রীতিমতো কাবু হতে শুরু করেছে মাদকব্যাবসায়ী চাঁদাবাজ ছিনতাইকারী সন্ত্রাসীরা। ফলশ্রুতিতে ঝিকরগাছা থানাধীন কামারপাড়া গ্রামের অহেদ আলীর ছেলে মাদক সম্রাট বজলু (৫০) ও একই গ্রামের মাদক ব্যাবসায়ী জয়নাল দফাদারের ছেলে জাহিদুল (৩৫) গতকাল ১৯/০২/২০২৪ তারিখ রাত আটটার দিকে থানায় এসে সেচ্ছায় লিখিত অঙ্গীকারনামা দিয়ে কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করার লিখিত অঙ্গীকার করেন। অঙ্গীকারনামায় উল্লেখ করেন সামাজিক ও পারিবারিক সম্মানের কথা চিন্তা করে তাদের ভুল বুজতে পেরে সেচ্ছায় তারা এ পথ বেছে নেয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
প্রসঙ্গতঃ ঝিকরগাছা থানায় কর্মরত চৌকশ মানবিক পুলিশ অফিসার এএসআই (নিঃ) মোঃ গোলাম রসুল এর ধারাবাহিক মাদকবিরোধী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটতে চলেছে। তিনি অল্পকিছুদিন ঝিকরগাছা থানায় যোগদান করে বেশ কয়েকজন মাদক ব্যাবসায়ীকে মাদকদ্রব্য সহ গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। ইতিপূর্বে যশোর ইছালী পুলিশ ক্যাম্প,খুলনা রাড়ুলি পুলিশ ক্যাম্প ও ভান্ডারকোর্ট পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে দায়িক্তাধীন এলাকার পেশাদার চোর, ডাকাত, মাদককারবারি অস্ত্রধারী সন্ত্রাসী ছিনতাইকারী প্রতারক নির্মুল করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। বিপথে যাওয়া শতশত মানুষ গার্জিয়ানসহ বিট পুলিশিং কার্যালয় ও থানায় এসে লিখিত অঙ্গীকার নামা দিয়ে আলোর পথে ফিরে এসেছে। এমনকি বিট পুলিশিং ও উঠান বৈঠক সভা মঞ্চে এসে আত্মসমর্পণ করেছে চোর ডাকাত মাদক কারবারিরা। যেগুলো বিভিন্ন সংবাদমাধ্যম ও টেলিভিশন মিডিয়ায় এসেছে।
সমাজে শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখায় তাকে “মানবিক পুলিশ” ও “শান্তির প্রতিক” সম্মাননা স্বারক দিয়ে সম্মানিত করেছে কর্মস্হলের সর্বস্হরের জনজন।
সমাজে শান্তি প্রতিষ্টায় সৎ নির্ভীক মানবিক পুলিশ অফিসার এএসআই (নিঃ) গোলাম রসুল “দুষ্টের দমন শিষ্টের পালন” হৃদয়ে আকড়ে ধরে পেশাগত দায়িত্বের মাধ্যমে পুলিশ বিভাগের সুনাম বৃদ্ধি করে চলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved