1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Title :
নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দালালদের দৌরাত্ম্যের অভিযোগ মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.)-এর জন্মদিন আজ ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩! স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় বাইক আরোহী ২ বন্ধুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৫২ Time View

মো:সৈকত জামান(প্রিন্স)
ফুলছড়ি-গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ধানবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের নরশতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালী গ্রামের সেলু শেখের ছেলে ফরিদ শেখ (২৬), সাঘাটা উপজেলার ভরতখালীর পোড়া গ্রামের মজিদুলের ছেলে মতিন মিয়া (২৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনার স্থলে যাই। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া ট্রাকটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।’

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু বাদিয়াখালী থেকে শহরের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাঘাটা-গাইবান্ধা সড়কের নরশতপুর এলাকার তেলের পাম্প এলাকায় পৌঁছালে একটি ধানবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা দুই বন্ধু মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved