1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে বসত ঘরে আগুন দেওয়ার হুমকি, ভুক্তভোগী নারীর অভিযোগ! আমতলীতে এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি,কল রেকর্ড ভাইরাল! গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই বোন নিহত, আহত ১ সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহবান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে বিভিন্ন প্রেসক্লাবের সদস্যদের সম্মানার্থে নারায়ণগঞ্জ ক্রাইম নিউজের উদ্যোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্থানীয় রেষ্টুরেন্টে তাজমহল চাইনিজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ মার্চ) বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ ক্রাইম নিউজের নির্বাহী সম্পাদক হাসান মজুমদার বাবলুর সঞ্চালনায় ও এডিটর ইন চীফ এবং কালের কন্ঠের সাংবাদিক আসাদুজ্জামান নূর এতে সভাপতিত্ব করেন। এসময় বক্তারা মাদক, সন্ত্রাস, ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সোচ্চার হওয়ার আহবান জানান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন(পিবিআই) নারায়ণগঞ্জ এর পুলিশ সুপার আল মামুন শিকদার, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১১- এর এএসপি হাম্মাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অপরাশেন অফিসার হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার ১নং সহসভাপতি, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর সাংবাদিক মোহাম্মদ আব্দুল অদুদ, বেসরকারি স্যাটেলাইন চ্যানেল বৈশাখী টেলিভিশনের নিউজ এডিটর মাহাদী হাসান শিমুল, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী শিপলু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন স্বপন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এস এ শাহিন, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ এস এম আমির হোসেন, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ কাইয়ুম, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আতাউর রহমান, রূপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম কর্মকর্তা জাহাঙ্গির হানিফ, জাগো নিউজের প্রতিনিধি রাজু আহমেদ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শিপন সিকদারসহ আরো অনেকে।

এসময় বক্তারা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং ফিলিস্তিনি মজলুম মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, জাতীয় চার নেতা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved