1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

৬ বছর পূর্বের মৃত ব্যাক্তি ধর্ষণ চেষ্টা মামলায় আসামি !

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৭১ Time View

তোফায়েল আহমেদ
ধামরাই উপজেলা প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ৬ বছর পূর্বের মৃত ব্যক্তি সহ পিতা পুত্রকে আসামি করে ধর্ষণ চেষ্টা মামল করা হয়েছে। গত ৩-৪-২০২৪ ইং তারিখে আদালতে এই মামলাটি দায়ের করেন উপজেলার কালিদাস পট্টি গ্রামের বকুল আক্তার নামে এক গার্মেন্টস কর্মী।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাস পট্টি গ্রামে প্রতিপক্ষকে ঘায়েল করতে মৃত ব্যক্তিসহ পিতা-পুত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা করেছেন বকুল আক্তার । আসামী ও তাদের পরিবারকে হেয় করতেই এলাকার চিন্হিত গোষ্ঠী গার্মেন্টস কর্মীকে দিয়ে এ মামলা করিয়েছে এমন অভিযোগ ভোক্তভোগী পরিবারের।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩-০৩-২০২৪ তারিখে ধামরাই থানার কালিদাসপট্টি গ্রামে মনির হোসেনের স্ত্রী গার্মেন্টস কর্মী বকুল আক্তার কর্মস্থল থেকে ফেরার পথে একই এলাকার অটোচালক খোরশেদ আলম তাকে ধর্ষনের চেষ্টা করেন। মামলার এজাহারে তিনি এক মৃতব্যক্তিসহ অপর দুজনের বিরুদ্ধে হুমকির অভিযোগ করেছেন। এজাহারে মৃত হোসেনের বয়স উল্লেখ করা হয়েছে ৪৭ বছর। অথচ ৬ বছর আগেই মৃত্যু কালে তার বয়স ছিল ৭৮ বছর। অপর আসামী আলীমুদ্দিনের বয়স উল্লেখ করা হয়েছে ৪৫ বছর অথচ তার বয়স ৬৮ বছর। আলীমুদ্দিনের পরিবারের বিরুদ্ধে একটি কাউন্টার মামলায় যারা সাক্ষী এ মামলায়ও তারাই সাক্ষী।এসব বিষয় পর্যালোচনা করলে সহজেই বুঝা যায় বিষয়টি পুরোটাই সাজানো এবং উদ্দেশ্যপ্রনোদিত।

মামলার বাদী গার্মেন্টস কর্মী বকুল আক্তারের কাছে মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান”আমি তো যা করার তা তো কইরেই আইছি এখন আমি কেইচ করছি যা হবার হইব, আমি কেইচে যা লেখছি ঐই টাই সঠিক”।

পূর্বে প্রকৃত ঘটনার বর্ণনা দিয়ে বকুল আক্তার নিজেই মিডিয়া কর্মীদের সামনে এক ভিডিও বার্তায় উল্লেখ করেন,খোরশেদ তার হাত ধরে অটোতে উঠালে প্রতিবাদ করে অটো থেকে নেমে যাই। এছাড়া আর কিছু করেনি,এমনটি উল্লেখ করেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মামলার যা আছে তাই সঠিক এটা জানিয়ে ফোন কেটে দেয়।

মামলার আসামি আলীমুদ্দিন (৬৮) বলেন,এই বয়সে এসে ধর্ষণ চেষ্টা মামলার আসামী করেছে , লজ্জায় আমি পরিবার আত্মীয়স্বজন ও সমাজের কাছে মুখ দেখাতে পারছি না। শুধু তাই নয় আমার মৃত বড় ভাই ও আমার ছেলে সোহেল (২৫) কেও মামলার আসামি করেছে এটা আমার পরিবারের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার।

এ বিষয়ে ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়ে তদন্তে সত্যতা পেলে আদালতে সেভাবেই প্রতিবেদন পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved