1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Title :
সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩১০ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:::

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অনুপম ভূইয়া নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে গলাচিপা পৌরসভার হাসপাতালের দক্ষিণ পাশে শেরই বাংলা রোড এলাকার অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন ওই তরুণী। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ওই তরুণী সেখানেই অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অনুপম ভূইয়া গলাচিপা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের শেরই বাংলা রোড এলাকার অরুণ ভূইয়ার ছেলে।

অনশনকারী ওই তরুণী বলেন, আমার মামা ভাড়া থাকতো তাদের বাসায় সেই সুবাদে আট বছর ধরে অনুপমের সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে আমার সঙ্গে অনুপমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে আমাকে ঘুরতে নিয়ে যান অনুপম। ঘুরতে নিয়ে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়ে করেন অনুপম।

তিনি আরও বলেন, বিয়ের আগে ও পরে অনুপম আমার সঙ্গে অসংখ্যবার মেলামেশা করেছেন। এরপর হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুপমের বাড়িতে অনশন করছি; কিন্তু অনুপমের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণ করছেন।

বিষয়টি এখন এলাকার অনেকেই জানে। আমার আর কোথাও ফিরে যাওয়ার পথ নেই। অনুপম স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই তরুণী।

এবিষয়ে গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম খান বলেন , খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়ের সিকিউরিটির কথা চিন্তা করে মহিলা পুলিশ নিয়ে রাতে থানা হেফাজতে তরুনীকে রাখা হয়েছে। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved