1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
তিস্তা মহাপরিকল্পনায় টেকসই সমাধান চায় অন্তর্বর্তী সরকার, চীনের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা নারী ও দুর্যোগ: নারীবান্ধব সুরক্ষা ও নেতৃত্ব জোরদারে বরগুনায় উইলি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নিন্দা ও প্রতিবাদ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন, তথ্য প্রমাণ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিজির

গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন সাবেক ইউপি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩১৪ Time View

মো:লিংকন মিয়া,গাইবান্ধা প্রতিনিধি :

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান (দোয়াত কলম) প্রতীকের প্রার্থী আমিনুর জামান রিংকু।

তিনি তার নিকটতম প্রার্থী ইস্তিকুর রহমান সরকারের (কাপ-পিরিচ) থেকে ৫ হাজার ৮৫২ ভোটের ব্যবধানে ৫৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। অপরদিকে শাহ্ আহসান হাবিব রাজিব (মোটর সাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ৩১ হাজার ৮১৬।

মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলা পরিষদের ভোটের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র (কনফারেন্স রুম) থেকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। আমিনুর জামান রিংকু সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ১৬৩টি ভোট কেন্দ্রে তিন লাখ ৮৬ হাজার ৫৯৯ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৭ হাজার ৪৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে আমিনুর জামান রিংকু দোয়াত-কলম প্রতীকে পান ৫৪ হাজার ৭৯৬ ভোট। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইস্তিকুর রহমান (কাপ-পিরিচ) পেয়েছেন ৪৮ হাজার ৯৪৪ ভোট।

এছাড়া ৩৭ হাজার ৩৭১ ভোট পেয়ে সাধারণ ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মিলন (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম সঞ্জু পেয়েছেন ২৮ হাজার ৩৪২ ভোট।

অপরদিকে, ৯৯ হাজার ৮৭ ভোট পেয়ে সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোর্শেদা বেগম (পদ্মফুল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিল্পী খাতুন (প্রজাপতি) পেয়েছেনন ১৫ হাজার ২৯৪ ভোট।

এ উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান আটজন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved