1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

শ্রীপুরে স্বামীর তালাবদ্ধ ফার্মেসিতে স্ত্রীর গলাকাটা লাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৭৫ Time View

মোঃ আশরাফুল ইসলাম

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় স্বামীর তালাবদ্ধ ফার্মেসি থেকে স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামাল মার্কেটের একটি ফার্মেসি থেকে লাশটি উদ্ধার হয়।

নিহত গৃহবধূ রেহেনা আক্তার (২৭) যশোর জেলার মো. কিবরিয়ার স্ত্রী, তাদের বাড়ি যশোর জেলা সদরে বলে জানিয়েছে পুলিশ।

মার্কেটের মালিক মোস্তফা কামাল জানান, এই দোকানে ওষুধ বিক্রির পাশাপাশি মোবাইলে রিচার্জের ব্যবসাও করা হতো, প্রতিদিনই দোকান খোলা থাকত, কিন্তু শুক্রবার সারা দিন ফার্মেসি বন্ধ থাকায় অনেক মানুষ দোকান থেকে ওষুধ ও মোবাইল ফোনে রিচার্জ করতে এসে ফিরে যায়।

স্থানীয়রা জানায়, বিষয়টি সন্দেহ হলে শাটারের ফাঁক দিয়ে লাশ দেখতে পায়।

পরে পুলিশ এসে নারীর গলা কাটা লাশ উদ্ধার করে।
জানা যায়, ‘ওই গৃহবধূর স্বামী ফার্মেসির ভেতরেই থাকতেন, এখানেই রান্নাবান্না করে খেতেন, তিন দিন যাবৎ স্ত্রী এখানে আসেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহের পাশ থেকে একটি ধারাল বটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে স্বামী, এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved