1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দিনমজুর দুলাল, ভিসাহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা বরগুনায় চাচা শশুরের লোকজনের হামলায় জামাই খুন, আহত ২ “জুলাই গণঅভ্যূত্থান দিবস” উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ। ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য

নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্মের সংলাপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৭০ Time View

আরিফ হোসেন মোল্লা, বরগুনা:

সরকারি নীতি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বিকাশে যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের সংলাপ শনিবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম সারোয়ার টুকু সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।

জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সরকারি নীতি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বিকাশে যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক কি নোট পেপার উপস্থাপন করেন বরগুনা সদর যুব ফোরামের সদস্য মোঃ ইমরান হোসেন ও জেবিন মীম।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে সভায় বর্ণনা করেন প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা কাদের, আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান, বরগুনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন মোল্লা, তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার সাথী, বামনা উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু, বরগুনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লাভলী আক্তার নিপা, বরগুনা পৌরসভার কাউন্সিলর হোসনেয়ারা চম্পা, কেওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান নসা প্রমূখ।
সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মনির হোসেন কামাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved