1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
কঠিন, কমল ও বিচক্ষণতার সংমিশ্রণে ছাত্র নেতৃত্বের শীর্ষে আমানউল্লাহ আমান,” তারেক রহমানের কামান” অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে সমর্থন না দেয়ায় শিক্ষকদের মৃত ঘোষণা করে নিয়োগ বিজ্ঞপ্তি ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৯৭ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী:

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন না করায় শিক্ষকদের মৃত ঘোষণা করে ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের নাম সম্বলিত প্যাডে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নামে বিজ্ঞপ্তিটি প্রচার করা হলেও সেখানে কারও নাম উল্লেখ করা হয়‌নি। তবে মুহুর্তের মধ্যে ওই চি‌ঠি‌টি সামা‌জিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘বিগত আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না দাড়াঁনোর পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের মৃত সংবাদ নিশ্চিত করার পর অত্র বিদ্যালয়ে শিক্ষক সংকটে ভুগছে। বিদ্যালয়ের বর্তমান ও সাবেক সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন শক্ত মেরুদণ্ডযুক্ত শিক্ষক নিয়োগ করা হবে। প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মৃত্যুবরণ করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতায় বলা হয়, মেরুদণ্ড থাকতে হবে, নিজের শেখানো বিদ্যার ওপর নিজের অটল থাকতে হবে। শিক্ষার্থীদের বিপদে ঢাল হয়ে দাঁড়ানোর সাহস থাকতে হবে।

এদিকে বিজ্ঞপ্তি প্রচারের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান ছাত্ররা বলেছেন, কিছুদিন আগে বিদ্যালয়ের সাধারণ ছাত্রদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু এরপরও প্রতিষ্ঠানটির কোনো শিক্ষক এ হামলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

এ‌দিকে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানিয়েছেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া এবং এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি তার প্রতিষ্ঠান থেকে প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved