1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
বনাঢ্য আয়োজনে বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস–২০২৬ পালিত শিক্ষিত বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে চলছে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আসামের চা বাগান শ্রমিকরা জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন

উপজেলা শ্রীমঙ্গলে গরীবের বন্ধু সমিতির পরিচালক জনগনের টাকা আত্মসাৎ করে পলাতক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

নিজস্ব প্রতিবেদক:

আমাদের প্রতিনিধি মৌলভীবাজার, শ্রীমঙ্গল উপজেলা থেকে প্রেরীত সংবাদ-৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ বাজারে গরীবের বন্ধু কৃষি উন্নয়ন সমিতির পরিচালক আব্দুল লতিফ ও তার কর্মচারীরা স্থানিয় লোকজনের জমায়িত টাকা প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করে পালানোর চাঞ্চল্যকর অভিযোগ জানা যায়। ঘটনা প্রসঙ্গে স্থানিয় জনগন ও উক্ত সমিতির সদস্যদের জিজ্ঞাসাবাদে জানাযায় যে, সমিতির প্রধান পৃষ্টপোষক জনাব আব্দুল লতিফ, যিনি বাজার কমিটি নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন শাখা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত ব্যক্তি আনুমানিক ৩৫০ পরিবার/সদস্যর জমায়িত অর্থ নিয়ে গত ৫ই আগষ্ট ২০২৪ইং রাত থেকে পলাতক আছে। সমিতিতে কর্মরত আনুমানিক ১৪জন কর্মকর্ত/কর্মচারীর মধ্যে ৪জনকে স্থানিয় লোকজন আটক করে সেনা বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছে এবং বাকিরা পরিচালক লতিফের সাথে পালিয়ে বেড়াচ্ছে। সমিতির ভুক্তভোগি কিছু সদস্যর সহযোগীতায় সমিতির কার্যালয় নথীপত্র তল্লাসি চালিয়ে প্রাথমিকভাবে ধারনা করা যায় যে দীর্ঘ ৫ বৎসর যাবৎ সমিতির লোকজন স্থানিয় জনগনের সঞ্চয়ের আনুমানিক ১০/১২ কোটি টাকা আত্মসাৎ করেছে এবং ৫ই আগষ্ট হাসিনা সরকার পতনের সুযোগ নিয়ে সবাই বর্তমানে সম্পূর্ন গা’ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এইবিষয় স্থানিয় শ্রীমঙ্গল থানায় যোগাযোগে ডিউটি অফিসার নিশ্চিত করেন যে, যৌথ বাহিনীর উদ্দোগে গতকাল ১১ই আগষ্ট ২০২৪ ইং দুপুরে উপস্থিত ৮জন ভিকটিমের অভিযোগ মোতাবেক প্রতারনার মাধ্যমে জনগনের অর্থ আত্মসাধের দায়ে সমিতির চেয়ারম্যান আব্দুল লতিফসহ মোট ১৪জন কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উপরন্ত যৌথবাহিনী আটককৃত ৪জন কর্মচারিকে থানার নিকট হস্থান্তর করেছেন এবং তাদের সকলের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান অছে। এই মামলায় এজাহার ভুক্ত ১৪জন আসামির মধ্যে আটককৃত ৪জন আসামি ৩। সুজন হাসান (৩৫), পিং-মুক্তার আলী, ৭। রাজা মিয়া (৩৮), পিং-গফুর মিয়া, ৮। মোঃ জুলফিকার (২৬), পিং-আবুল কালাম, ১১। হামিদা খাতুন (৩৩), স্বামী-আবুল বাশারগং থানার তত্ত্বাবধানে আছে এবং পলাতক আসামিগং যথা মূখ্য ১। আব্দুল লতিফ মিয়া (৪৮) পিং-হাজী আজগর মিয়া, ২। সুজিত শীল (৩৫), পিং-শংকর শীল, ৪। প্রদিপ কুমার (৩৫), পিং-জগৎ কুমার, ৫। মুছা আলী (৪০), পিং-দুখু মিয়া, ৬। মাখন মিয়া (৩৭), পিং-রুস্তম আলি, ৯। রাজিয়া পারভিন (৩৮), স্বামী-সবুজ মিয়া, ১০। রোজী আক্তার (২৪), পিং-নজরু ইসলাম, ১২। মোঃ ইকবাল (৩০), পিং-জাকির উদ্দিন, ১৩। বিমল বড়ুয়া (৪২), পিং-রঞ্জিত বড়ুয়া, ১৪। বখতিয়ার উদ্দিন (৩৭), পিং-আলতাফ হোসেনগং সকলে শ্রীমঙ্গল থানা নিয়ন্ত্রনাধীন স্থানিয় বান্দিা এবং তাদের গ্রেফতার করতে আইন সংস্থা সর্বত্র সন্ধানরত আছে। পুলিশি নিদের্শনায় বিশেষ ভাবে পত্রিকার মাধ্যমে স্বচেতন জনগনকে অবহিত ও অনুরোধ করা যাচ্ছে যে কোন ব্যক্তিগং তাদের অবস্থানের সংবাদ বা ধরিয়ে দিতে পাড়লে আইন প্রশাসন তাদের পুরস্কৃত করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved