1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Title :
২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার! শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার!

ধামরাইয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২২৭ Time View

তোফায়েল আহমেদ

১৬ আগস্ট (শুক্রবার) বিকেল ৩ ঘটিকায় ঢাকার ধামরাই উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গণে বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন এবং বিএনপি’র সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ঢাকা জেলা যুবদলের সভাপতি, জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। সমাবেশে আগত নারী-পুরুষ ও দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য শুরু করেন। তিনি বলেন এদেশে হিন্দু মুসলিম সবাই একই রক্তের মানুষ। ধর্মীয় স্বাধীনতা সবারই রয়েছে। আমাদের মসজিদে হামলা করলে যেমন কষ্ট হয়, তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করলে তাদেরও কষ্ট হয়। তিনি বলেন আজ থেকে কারো উপর জুলুম করা চলবেনা।অবৈধভাবে কারো সম্পত্তি দখল করা চলবে না। কেউ যদি বিএনপির নামে অথবা আমার নাম ব্যবহার করে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়, তাহলে সে যেই হোক আপনারা তাকে রুখে দিবেন। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের পর আবার আমরা একটি স্বাধীন বাংলাদেশ গড়বো। যে বাংলাদেশ হবে উন্নয়নের, উৎপাদনের, মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা শিক্ষার পরিপূর্ণ। বিগত দিনের স্বৈরশাসক যেভাবে দেশের জনগণের সাথে অন্যায়, অবিচার, জুলুম নির্যাতন করেছে আমরা অর্থাৎ বিএনপি ও যদি এখন এইসব করি তাহলে স্বৈরশাসক হাসিনা আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে কোথায়। এর আগে ৭ আগস্ট পল্টন ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে অতীতের সব রাগ, ক্ষোভ, অভিমান ভুলে গিয়ে নতুন করে আবার দেশকে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইবাদুল হক জাহিদ, সাবেক সহ সভাপতি, ঢাকা জেলা যুবদল। খুররম চৌধুরী টুটুল, সাবেক সহ সভাপতি, ঢাকা জেলা যুবদল। মোশাররফ হোসেন, সাবেক সহ সভাপতি, ঢাকা জেলা যুবদল। আক্তারুজ্জামান লিটন, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। এম এ জামান, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। সৈয়দ নাঈম, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। আব্দুল হাই, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদল। ইসমাইল হোসেন সুমন, সাবেক সিনিঃ যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল, মোঃ মনিরুল ইসলাম, স্বত্বাধিকারী সুফিয়া আবেদ হসপিটাল, মোঃ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ আরমান হোসেন খান, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved