1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Title :
ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার!

শ্রীপুরে মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, অবাঞ্চিত ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৩৫ Time View

মোঃ আশরাফুল ইসলাম

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের পদত্যাগ, পৌরসভায় অনিয়ম ও দুর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা ।

রোববার (১৮ আগস্ট) দুপুরের দিকে শ্রীপুর পৌর এলাকার রেলগট থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে প্রায় শতাধিক নেতা-কর্মী।
এর আগে,বেলা সাড়ে এগারোটার দিকে শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের নাম পরিবর্তন করে শ্রীপুর সরকারি কলেজ নামকরণের দাবীতে বিক্ষোভ মিছিল করে তাঁরা।

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, আওয়ামী লীগের মেয়রসহ কোনো জনপ্রতিনিধি কেউ দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে, তাহলে নেতা-কর্মীরা গণভবনের মতো পৌরসভায়ও সেই অবস্থা তৈরি করবে। এছাড়াও দুর্নীতি ও অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে পৌরসভা থেকে স্বেচ্ছায় চলে যেতে বলা হয়েছে।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাসেল সরকার, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রানা প্রতাপ,শ্রীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দ, শ্রীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন,পৌর জাসাসের সদস্য সচিব আল আমীন মোল্লা, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নাজমুল,শ্রীপুর পৌর ছাত্রদলের আহবায়ক এরশাদ খান প্রমূখ।

বিক্ষোভ শেষে পৌরসভায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পৌরসভার মেয়র আনিছুর রহমানের ছবি খুলে ফেলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved