1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার!

হঠাত বন্যায় আট জেলায় মানবিক বিপর্যয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৭৩ Time View

বিশেষ প্রতিনিধি :

হঠাত বানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের ৮ জেলা। বিশেষ করে ফেনীতে বন্যায় নেমে এসেছে মানবিক বিপর্যয়। পানিবন্দি লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট ও অভ্যন্তরীণ সব সড়ক।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলার বাসিন্দারা। ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজীতেও অসংখ্য মানুষ পানিবন্দি। জেলা শহরের মূল সড়ক কোমরপানির নিচে তলিয়ে গেছে।

গত মঙ্গলবার রাতে ভারতের ত্রিপুরার ডিম্বুর হাইড্রোইলেক্ট্রিক বাঁধ খুলে দেয়ায় হঠাৎ মানবিক এ বিপর্যয় নেমে আসে।

মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর ৯টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে পানিবন্দি হয়ে পড়েছে জেলার ২০ লাখ মানুষ। এছাড়াও কুমিল্লা, ব্রাম্মনবাড়িয়া, লক্ষীপুর, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জের বহু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। পানি ঢুকছে হু হু করে।
প্রতি মুহূর্তেই পানির স্তর অনেক বেড়েছে, অনেক স্থানে ঘরবাড়ি খুঁজে পাওয়াও মুশকিল হয়ে পড়েছে। স্রোতের গতির কারণে উদ্ধারকাজ করতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। ত্রানের চেয়েও এই মূহুর্তে ডুবন্ত মানুষগুলোকে উদ্ধার করা বেশি জরুরি। উদ্ধার কার্যক্রমের জন্য ট্রলার, স্পিডবোটের ব্যবস্থা করার চেষ্টা করুন।

যার যার জায়গা থেকে সামর্থ্যানুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved